somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার কর্তৃক সাম্প্রতিককালে গৃহীত পদক্ষেপসমূহের কারণে বাংলাদেশের পোশাক শিল্প প্রভাব বিস্তার করছে উচ্চ মাত্রায়। তাই পোশাক শিল্পে উন্নয়নে সুইডেন সরকারের সার্বিক সহায়তার আশ্বাস

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুইডেন সরকার বাংলাদেশের পোশাক-শিল্প খাতে বিশ্বমান অর্জনে তার সরকারের অব্যাহত সহায়তার আশ্বাস প্রদান করেছেন। বিশেষ করে, বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের উন্নয়নে ও বিশ্বমান অর্জনে সরকারের নেতৃত্বে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান (বিজিএমইএ) সহ ইউরোপীয় ইউনিয়ন এবং উত্তর আমেরিকার দেশসমূহের আমদানীকারকবৃন্দের যুগপৎ কর্মসূচীসমূহ সম্বন্ধে সুইডেন সরকার বাংলাদেশ সরকারকে বিস্তারিত জানিয়ে প্রশংসা করেছেন। ট্রেড ইউনিয়ন এর সাথে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পৃক্ততা ও অভিজ্ঞতার প্রেক্ষাপটে সুইডেন বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের নায্য অধিকার আদায়ে বলিষ্ঠ অবস্থানের উল্লেখপূর্বক বাংলাদেশ সরকার কর্তৃক সাম্প্রতিককালে গৃহীত পদক্ষেপ সমূহের ভূয়সী প্রশংসা করেন এবং এ মর্মে কাংক্ষিত লক্ষ্যে পৌঁছানোর অভিপ্রায়ে বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উত্তর ইউরোপীয় দেশসমূহে বাংলাদেশের রপ্তানী বৃদ্ধি ও বাংলাদেশে এসব দেশের বিনিয়োগ বৃদ্ধিকল্পে অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে সরকার খ্যাতনামা ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেমনঃ এইচ এ্যান্ড এম, লিনডেক্স প্রভৃতির কর্ণধারদের সাথে নিয়মিতভাবে আলোচনায় মিলিত হন। উল্লেখ্য যে, ইতিমধ্যে বিশ্বখ্যাত সুইডিশ পোশাক কোম্পানী এইচ এ্যান্ড এম আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে আমদানী দ্বিগুণ করার অভিপ্রায় ব্যক্ত করেছে যা পোশাকখাতের চলমান গতিকে আরও ত্বরান্বিত করবে। নর্ডিক অঞ্চলের দেশসমূহে বাংলাদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে ক্রমবর্ধমান উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত রাখার নিমিত্তে সরকারের আন্তরিক প্রয়াসের পরিপ্রেক্ষিতে উত্তর ইউরোপের দেশসমূহে বাংলাদেশের রপ্তানী আয় বিগত পাঁচ বছরে দ্বিগুনের বেশী বৃদ্ধি পেয়েছে এবং এই লক্ষ্যমাত্রা আরও ছাড়িয়ে যাবে যা পোশাক শিল্পের উন্নায়নের ধারাকে বহু অংশে বৃদ্ধি করবে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×