ভ্যাট আদায় অনলাইন পদ্ধতি বাস্তবায়নে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করেছে সরকার। রেভিনিউ মবিলাইজেশন প্রোগ্রাম ফর রেজাল্ট : ভ্যাট ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম বাস্তবায়নে প্রায় ৪৮০ কোটি টাকা দিচ্ছে সংস্থাটি। এ কর্মসূচীটি বাস্তবায়নের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের মূল্যসংযোজন কর, অণুবিভাগের আধুনিকায়ন ও শক্তিশালীকরণ করা হবে। কর্মসূচীটি বাস্তবায়নের মাধ্যমে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন সিওটিএস সফটওয়ারসহ প্রয়োজনীয় হার্ডওয়ার ক্রয় করে মূল্যসংযোজন কর বিভাগের সকল কার্যক্রম কম্পিউটারাইজড ও অটোমেশনের মাধ্যমে মূসক আদায় সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইন এ সম্পন্ন করা হবে। মূসক ও সম্পূরক শুল্ক আদায় সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে সহজীকরণ করা হবে। ব্যবসায়ীদের মূসক পরিশোধ সংক্রান্ত কার্যাবলীর ব্যয় হ্রাস ও ব্যবসাবান্ধব করা। মূসক অফিসে না গিয়ে অনলাইনে মূসকের পরিমাণ নির্ধারণ, পরিশোধ এবং রিটার্ন দাখিল করার সুযোগ সৃষ্টি ও দুর্নীতি হ্রাস করা যাবে। ই-পেমেন্টের মাধ্যমে করদাতারা সহজে রাজস্ব পরিশোধ করতে পারবেন এবং এতে ইলেকট্রনিক্স ভেরিফিকেশনের সুযোগ থাকায় মূসক কর্তৃপক্ষ রাজস্ব পরিশোধ সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক নিশ্চিত হতে পারবেন। কর্মসূচীটি বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আইডিএ নমনীয় শর্তে এ অর্থ সহায়তা দিচ্ছে। যা দশ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে পরিশোধ করতে হবে। এ ঋণের ক্ষেত্রে কোন কমিটমেন্ট ফি প্রযোজ্য হবে না এবং এক্ষেত্রে উত্তোলিত অর্থের উপর বার্ষিক দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ প্রদান করতে হবে। এ কর্মসূচীর মাধ্যমে ভ্যাট ব্যবস্থা আধুনিক হবে। ভ্যাট আদায়ের পরিমাণ বাড়বে এবং মানুষের দুর্ভোগ কমবে এবং সেই সঙ্গে সময়ও বাঁচবে। কর্মসূচীটিতে রেজাল্ট অর্জনের জন্য ছয়টি ডিসবাসমেন্ট লিংক ইন্ডিকেটর (ডিএলআইএস) নির্ধারণ করা হয়েছে। কর্মসূচীটি বাস্তবায়িত হলে কর আদায় ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের মূল্যসংযোজন কর আদায় আধুনিকায়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে অনলাইনে ভ্যাট আদায় কর্মসূচী বাস্তবায়নে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের চুক্তি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন
ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন
যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন
শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন
যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি
কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।