আন্দোলনে মানুষের কোনো সমর্থন আগেও ছিল না, এখনো নেই। দলীয় ভিত্তিতে কিছু মানুষের সমর্থন থাকলেও সাধারণ মানুষ পরিত্রাণ খুঁজছিল। ২০১৩ সাল জুড়ে যে অবস্থা ছিল, তা থেকে আমাদের উত্তরণ ঘটে। মূলত মানুষের জীবনে স্বস্তি ও নিরাপত্তা এসেছে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর। আন্দোলনের নামে অরাজকতার অবসান হয় নির্বাচনের মধ্য দিয়ে। যার সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতা ছিল না। তারা মানুষকে পেট্রল ঢেলে পুড়িয়ে মেরেছে, পথচারীকে আক্রমণ করেছে, নির্বাচনের আগের বিভীষিকাময় সেই সময় ও পরিস্থিতি মানুষ এখনো ভুলতে পারেনি। ৫ জানুয়ারি নির্বাচনের পর আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। দৃশ্যমান বড় বড় প্রকল্প বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গৃহীত হয়েছে। আগে কেবল বড় বড় প্রকল্পের কথা কাগজে-কলমে সীমাবদ্ধ থাকত, এখন ফ্লাইওভার, পদ্মা সেতু, মেট্রোরেল প্রকল্প বাস্তবে মানুষ দেখতে পাচ্ছে। আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতায় উন্নয়নের চাকা সচল রয়েছে। এদেশের অর্থনৈতিক উন্নয়নের কথা বলতে গিয়ে অনেকেই মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার কথা বলেন। অতি রাজনীতি বন্ধ করে উন্নয়নের চাকাকে গতিশীল করেছে বর্তমান সরকার। কম রাজনীতি, বেশি উন্নয়ন এই দর্শনে বিশ্বাসী এই সরকার। পরিশীলিত গণতান্ত্রিক ধারা প্রবর্তন করার মাধ্যমে উন্নয়নের ধারা আরও বেগবান করতে সরকার সচেষ্ট। এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। গণতান্ত্রিক অধিকার বলে সহিংস রাজনীতি করা ঠিক না। ৫ জানুয়ারি নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল বলেই বর্তমান সরকারের ওপর মানুষের আস্থার জায়গাটি তৈরি হয়েছে। আমি মনে করি, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন অবধারিত ছিল। সেদিন এদেশে গণতন্ত্রের পরিশীলিতরূপ প্রতিষ্ঠিত হয়েছে। বস্তুত বর্তমানে সংসদের বাইরে ও রাস্তার বিরোধী দল বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও কর্মসূচি পালন করে কোনো ধরনের জনসমর্থন পাচ্ছে না। তাদের কর্মসূচি মানে হরতাল দিয়ে গাড়ি পোড়ানো, ভয়-ভীতি প্রদর্শন করা, চোরাগোপ্তা হামলা চালানো।
৫ জানুয়ারি নির্বাচনের শিক্ষা “বেশি উন্নয়ন কম রাজনীতি”
হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?
রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন
সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব
আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।