দেশে কী এমন ঘটল যে টানা অবরোধের কর্মসূচী এলো। ছোট বড় পরিবারই ভুল-ত্রুটি নিয়ে এগিয়ে যায়, আর দেশ পরিচালনা করা সরকারের সফলতা ব্যর্থতা থাকবে এটাই স্বাভাবিক। এর মধ্যে সফলতার পাল্লা অনেক বেশি হয়ে ব্যর্থতাগুলো চিহ্নিত করে তা সফল করার পরিকল্পনা নিয়ে যখন সরকার এগিয়ে যায় তখন হুট করে আন্দোলনের ডাক দিয়ে কী ধরনের গণতন্ত্রের দাবি করে বিএনপি-জামায়াত! এই কথাগুলোই আলোচিত হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বিশ্ব এজতেমার বিষয়টি। এই সময়টায় দেশের চারদিক হতে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ বিশ্ব এজতেমায় যোগদান করার জন্য সমবেত হতে থাকেন। তুরাগ নদীর তীরে পৌঁছতে তাঁদের কত যে বেহাল অবস্থার মধ্যে পড়তে হয়েছে তা ভুক্তভোগীরা কঠিনভাবে বুঝতে পারছেন। অনেক ধর্মপ্রাণ মুসলমানদের বলতে শোনা যাচ্ছে বিএনপি ও জামায়াতসহ যে রাজনৈতিকদলগুলো টানা অবরোধের ডাক দেয় তারা কি ইসলামের আদর্শ আদৌ লালন করে! তা না হলে দ্বিতীয় হজ হিসেবে পরিচিতি পাওয়া বিশ্ব এজতেমার এই সময়টায় কেউ এভাবে হটকারী রাজনৈতিক সিদ্ধান্তে রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ দিতে পারে! এ কেমন রাজনীতি! এ কেমন গণতন্ত্রের কথা! জনগণকে নিয়ে যে গণতন্ত্র সেই জনগণকেই চরম দুর্ভোগের মধ্যে ফেলে দেয়ার নাম কী রাজনীতি! এ ধরনের রাজনীতিকে অপরাজনীতি বললে কী খুব ভুল বলা হবে। জনগণকে নিয়ে এদের কত মায়াকান্না। এ দেশের মানুষ এখন অনেক কিছু বুঝতে শিখেছে। একবিংশ শতকের এক দশক চলে গিয়ে দ্বিতীয় দশকেরও যখন অর্ধেক চলে যাচ্ছে, মানুষ যখন বিশ্বকে হাতের মুঠোয় পেয়েছে প্রযুক্তির কল্যাণে তখন বিএনপি-জামায়াত ও তাদের অনুসারী রাজনৈতিক দলগুলো এখনও বিংশ শতকের মধ্যভাগেই পড়ে আছে। ২০১৩ সালের শেষের দিকে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতির কবলে পড়ে দেশে যে চরম ক্ষতি হয়েছে তার মাসুল আজও দিতে হচ্ছে এই নিরীহ মানুষকে। সাধারণ মানুষের মধ্যে অন্তত এইটুকু আস্থা জমেছে ধ্বংসের রাজনীতি আর যাই হোক কোন কল্যাণ বয়ে আনে না। ধ্বংসাত্মক ও জনবিরোধী কর্মসূচীর কোন রাজনৈতিক দলকে সাধারণ মানুষ গ্রহণ করে না। তাদের বর্জন করে। যে রাজনীতিকদের এই দায়িত্বজ্ঞান নেই তাঁরা এক সময় সাধারণ মানুষের কাছে পরিত্যক্ত হবেন। তাতে কোন সন্দেহ নেই।
বিএনপি ও জামায়াত কি ইসলামের আদর্শ আদৌ ও লালন করে। প্রশ্ন ধর্ম প্রান মুসলমানদের
হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?
রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন
সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব
আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।