সাত দিন ধরে চলছে খালেদা জিয়ার অবরুদ্ধ থাকার নাটক আর সেকারণে রাতের আঁধারে খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে গুলশান অফিসের দেয়াল টপকে পালিয়ে গেছেন পাপিয়া পান্ডে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নয়াপল্টনের অফিসে স্বেচ্ছা অবরুদ্ধ থাকার নাটক সাজাতে ব্যর্থ হয়ে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে শুরু হয়েছে অবরুদ্ধ থাকার নাটক, এই নাটক চলছে সাত দিন ধরে। নয়া পল্টনে জনসভার নামে স্বেচ্ছা অবরুদ্ধ থাকার নাটক সাজিয়ে সশ্রদ্ধ ক্যাডারদের পল্টন এলাকায় নাশকতা সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করেছিল খালেদা জিয়া। ডিএমপি’র মতিঝিল জোনে রাজনীতিবিদদের হত্যার নীলনকশার চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ায় খালেদা জিয়াকে পল্টনে আসতে বাধা দেয়া হয়। নয়া পল্টনে আসতে ব্যর্থ হয়ে ৩রা জানুয়ারি খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে মঞ্চস্থ করতে শুরু করেন তার অবরুদ্ধ নাটক। নয়া পল্টনে আসতে দেয়া হয়নি, কিন্তু বাসায় ফিরতে অসুবিধা ছিল না। কিন্তু খালেদা জিয়া একবারের জন্যও বাসায় ফেরার চেষ্টা করেনি অবরুদ্ধ নাটক মঞ্চায়নের কারণে। গুলশান অফিসে অবরুদ্ধ থাকার নাটক করার মাধ্যমে খালেদা জিয়া নিজের দলের নেতা-কর্মী, দেশের অন্যান্য রাজনীতিবিদ, পেশাজীবী, রাষ্ট্রদুতদের আনতে চেয়েছিলেন গুলশান কার্যালয়ে। দেখাতে চেয়েছিলেন, তিনি দেশের অন্যতম নেত্রী। কিন্তু এক সপ্তাহে আগে নিজের নিরাপত্তা বৃদ্ধির জিডি করেছিল খালেদা জিয়া, তাই সরকার উনার গুলশান কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। এই বাড়তি নিরাপত্তাকে দেখিয়ে খালেদা জিয়া নিজেকে অবরুদ্ধ প্রমাণ করার চেষ্টা করে এবং নেতা-কর্মীদের তাকে মুক্ত করার জন্য উস্কানি সৃষ্টি করে। কিন্তু তার দলের সব নেতা-কর্মী গা ঢাকা দেয়। শীর্ষ নেতাদের খুঁজে পাওয়া যায় না। মির্জা ফখরুল প্রেসক্লাবে গিয়ে প্রতিরোধের মুখোমুখি হন এবং প্রতিরোধে প্রেসক্লাবে রাত্রিযাপনের নাটক সৃষ্টি করেন। কিন্তু পরদিন তীব্র প্রতিরোধের মুখে মির্জা ফখরুলকে লজ্জাজনকভাবে পুলিশের হাতে গ্রেফতার হতে হয়। তারপর খালেদা জিযা শুরু করলেন অসুস্থতার নাটক। রিজভী আহমেদ হাসপাতালের বিল না মিটিয়ে রাতের আঁধারে চুপি চুপি পলায়ন করলেন। গুলশান অফিসে খালেদা জিয়ার সাথে ছিল বিএনপির কিছু নারী নেত্রী। রাতের আঁধারে খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে গুলশান অফিসের দেয়াল টপকে পালিয়ে গেছেন পাপিয়া পান্ডে। দেশের মানুষ তাদের সব নাটক বুঝতে পেরেছে এবং ভবিষ্যতে বাংলার মানুষ খালেদা জিয়াকে তার সাজানো নাটকের পাওনা কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দিবে।
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন
হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন
=মনের হিংসা দূর করো রব=

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।