বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের কাছে নির্ধারিত সময়ের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পৌঁছে দেয়ার লক্ষ্যে ২৯ ওয়ার্ক স্টেশন প্রতিষ্ঠা করা হচ্ছে। এসব ওয়ার্ক স্টেশনের মাধ্যমে প্রবাসীদের কাছে দ্রুত পাসপোর্ট পৌঁছে দেয়া হবে। পাশাপাশি আউটসোর্সিং প্রতিষ্ঠানও পাসপোর্ট প্রদানে কাজ করবে। এ ছাড়া চলতি বছরের মধ্যে বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশীদের কাছে এমআরপি পৌঁছে দেয়া হবে। বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশী প্রবাসীদের এমআরপি বিতরণ কার্যক্রমে আরও গতি আনার লক্ষ্যে অতিথি ভবন মেঘনায় এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আয়োজন করা হয়। আগামী দু’সপ্তাহের মধ্যে প্রস্তাবিত ওয়ার্ক স্টেশনের মাধ্যমে প্রবাসীদের মাঝে এমআরপি কার্যক্রম পরিচালনা করা হবে। প্রবাসীদের কাছে সময়মতো এমআরপি প্রদানের লক্ষ্যে সরকার যে ওয়ার্ক স্টেশন প্রতিষ্ঠা করবে, সেখানে পর্যাপ্ত প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। আগামী দু’সপ্তাহের মধ্যে এসব ওয়ার্ক স্টেশন চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ওয়ার্ক স্টেশন চালুর বিষয়ে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করবে। এমআরপি প্রদানের লক্ষ্যে দূতাবাস এসব ওয়ার্ক স্টেশনের মাধ্যমে কাজ করবে। এর পাশাপাশি যেসব দেশে এমআরপি প্রদানের লক্ষ্যে সরকার থেকে ইতোমধ্যেই আউটসোর্সিং প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে, সে সব প্রতিষ্ঠানও তাদের কার্যক্রম চালিয়ে যাবে। সরকারের এ সিদ্ধান্তের ফলে প্রবাসীদের এমআরপি নিয়ে যে সমস্যা তা অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
সকল প্রবাসীর হাতে এমআরপি পৌঁছাতে ২৯ ওয়ার্ক স্টেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত সরকারের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন
হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন
=মনের হিংসা দূর করো রব=

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।