মানুষের শরীরের যেমন লাইফলাইন থাকে তেমনি ঢাকা-চট্টগ্রাম প্রকল্প হচ্ছে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। এদেশের অর্থনীতি বাণিজ্যভিত্তিক, অর্থাৎ দেশের অভ্যন্তরের জন্য বা বিদেশে জন্য পণ্য উৎপাদনে দু’ক্ষেত্রেই আমদানির ওপর নির্ভরশীল। বন্দরের সঙ্গে ঢাকার ও দেশের বাইরের যোগাযোগ অপরিহার্য। তাই চলতি বছর শেষ হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প (দাউদকান্দি-চট্টগ্রাম অংশ)। ইতোমধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০৮ কিলোমিটার সড়ক চার লেনের কাজ শেষ হয়েছে। শুরুর দিকে প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে নানা সমস্যা দেখা দিয়েছিল। যেমন প্রকল্প এলাকার পাশে কবরস্থান, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্পর্শকাতর স্থাপনা ছিল, সেই সাথে ছিল মামলাও। এগুলোর সব সমাধান করেছে বর্তমান সরকার। তাই বলা যায়, বাস্তবায়নটি শেষ করতে সরকারের আর বেশিক্ষন লাগবে না। ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পে মোট বরাদ্দের পরিমাণ ৩ হাজার ১৯০ কোটি ২৯ লাখ ৩৪ হাজার টাকা। এ প্রকল্পের আওতায় সড়ক ও ৩টি সেতু নির্মাণ প্যাকেজে ১৯২ দশমিক ৩০ কি.মি দীর্ঘ সড়ক নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রম হচ্ছে ২০ দশমিক ৪৬ হেক্টর ভূমি অধিগ্রহণ, ১৯২ দশমিক ৩০ কিলোমিটার ২ লেনের সড়ক চার লেনে উন্নীত করা, ৩২ দশমিক ১৩ কিলোমিটার রিএ্যালাইনমেন্ট সড়ক নির্মাণ, এক হাজার ৫০ মিটার সেতু নির্মাণ, ২৪৪টি কালভার্ট নির্মাণ, ৯৩০ মিটার ফ্লাইওভার নির্মাণ, ৩৪ মিটার আন্ডারপাস নির্মাণ, যানবাহন ক্রয়, ইউটিলিটি অপসারণ, অফিস যন্ত্রপাতি ও আনুষঙ্গিক কাজ করা হচ্ছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন করতে সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প যেমন, ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্প, পদ্মা সেতু, ঢাকা- ময়মনসিংহ হাইওয়ে, ডাবল ট্রাক অব ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে, মেট্রোরেল, বিবিয়ানা গ্যাসফিল্ড প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সফল হবে বাংলাদেশ।
বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম চার লেন বাস্তবায়নে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সফল হবে বাংলাদেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
তাবলিগে গিয়ে যা শিখলাম না
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।