বাংলাদেশের বালু-মাটি রফতানি হবে মালদ্বীপ ও সিংগাপুরে। যার বাজারমূল্য প্রায় ১৫০ কোটি টাকা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাংলাদেশের বালু-মাটি রফতানি হবে মালদ্বীপ ও সিংগাপুরে। দেশ দুটির আগ্রহের কারণেই এই অপ্রচলিত দ্রব্যটি বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বছরের মাঝামাঝি সময় থেকে বালু-মাটি রফতানির প্রক্রিয়াটি শুরু করা হয়। ইতোমধ্যে দ্রব্যটি রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বালু-মাটি রফতানি দেশের জন্য একেবারে নতুন একটি বিষয়। অর্থনৈতিক যৌক্তিকতা ও সার্বিক বিষয়ে সুপারিশ প্রদানের জন্য ইতোপূর্বে একটি কমিটি গঠন করেছে সরকার। নদ-নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা রক্ষায় শুষ্ক মৌসুমের শুরুতে বালু রফতানির নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে ১০ মিলিয়ন টন বালু রফতানি করবে সরকার। পরিবেশের ওপর কোন নেতিবাচক প্রভাব না পড়লে বছরে রফতানি হবে এক হাজার ৫শ’ মিলিয়ন টন বালু, যার বাজারমূল্য প্রায় ১৫০ কোটি টাকা। ড্রেজিংকৃত ওই সব বালু রফতানি করা হবে। প্রতিবছর হিমালয় থেকে যে পরিমাণ বালু নেমে আসে তাতে বছরে অনায়াসে ১২শ’ থেকে দেড় হাজার মিলিয়ন টন বালু রফতানি করা সম্ভব। ঘাসিয়ার খাল, ফাজিলপুর নদী, পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র, গোমতীসহ অন্যান্য নদী, যা পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ অভ্যন্তরীণ নদী কর্তৃপক্ষ এবং সমুদ্রবন্দর কর্তৃপক্ষ কর্তৃক ড্রেজিং করার জন্য চিহ্নিত করেছে সেসব এলাকা থেকে বালু উত্তোলন ও রফতানি করা যাবে।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
তাবলিগে গিয়ে যা শিখলাম না
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।