somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ব-উদ্যোগে পুনর্বাসিত নারী আইনের চাপে ভিক্ষুক

০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মহিলাটি রিক্সা চালাতেন। বাংলার সমাজে একজন মহিলা কতটা অসহায়ত্বের শিকার হলে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে তা আঁচ করা আমার পক্ষে অনেক কঠিন। বিভিন্ন পত্র পত্রিকায় তার ছবি জনগণ দেখেছে। আমি ও দেখেছি। ফেইসবুকে ও তাকে নিয়ে অনেক গর্ববোধের কথা দেখেছি। টেলিভিশনের পর্দায় দেখেছি তাকে নিয়ে শিরোনাম। সবাই তাকে সাধুবাদ জানিয়েছিল এই বলে যে তিনি ভিক্ষা না করে উপার্জন করে খাচ্ছে। হোক নারী হয়ে ও সে রিক্সাওয়ালা তবু তার উপার্জনটা শ্রমের কারো করুণার নয়। আমার ও স্যালুট জানাতে ইচ্ছে করেছিল নিয়তির কাছে নত না হওয়া এই অদম্য সাহসী নারীকে। কিন্ত সে বেশিদিন পারেনি তার এই পরিশ্রমভিত্তিক উপার্জনকে টিকিয়ে রাখতে। তার অদম্য হয়ে ওঠার গল্পে হানা লেগেছে আইন প্রয়োগকারী সংস্থার। ব্যাটারিচালিত রিক্সা চালানোর কারণে তার রিক্সাটি নিয়ে গেছে পুলিশ। অসহায় নারীটি উপার্জনের সম্বল হারিয়ে এখন কেঁদে কেঁদে ভিক্ষা করে বেড়াচ্ছে। গত কিছুদিন আগে দেখেছিলাম সারাদেশ ব্যাপী ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর অংশ হিসেবে বাঁশখালীর সি আই পি মুজিবুর রহমানের আর্থিক সহায়তায় ও চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বাঁশখালী এলাকার ৫০ ভিক্ষুক পরিবারকে ভ্যানগাড়ি দেওয়া হয়েছে যাতে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে উপার্জন করতে পারে। এই মহিলাটির বিষয়টি তার চেয়ে ও ভিন্ন। তার রিক্সাটি কারো করুণায় প্রাপ্ত নয়। বরং পেটের দায়ে গ্যারেজ থেকে ভাড়াচালিত রিক্সা চালানোর আয় দিয়েই কেনা। বয়স্ক নারী হওয়ায় শরীরের ব্যর্থতায় হয়তো সে ব্যাটারি চালিত রিক্সাকে উপযোগী হিসেবে বেছে নিয়েছিল। ভিক্ষা না করে, বেশ্যাবৃত্তি না করে, ছিনতাই না করে, মাদক ব্যবসা না করে সে রিক্সা চালিয়ে উপা্র্জন করত। এটা কি তার অপরাধ? সারাদেশের সকল আসহায় মানুষকে পুনর্বাসনে যেখানে সরকারি/বেসরকারি সংস্থাসমূহ ব্যর্থ সেখানে স্ব-উদ্যোগে পুনর্বাসিত এই নারীকে পুরস্কার না দিয়ে বরং রিক্সা কেড়ে নিয়ে রাস্তায় বসিয়ে দেয়া হয়েছে। ভিক্ষার থলে নিয়ে তার কান্নায় প্রকম্পিত হচ্ছে প্রতিদিন চট্টগ্রাম শহরের প্রায় প্রতিটা রাস্তা ও গলি। কত ভিআইপি কে আমরা আইন অমান্য করতে দেথি। কত পুলিশকে দেখি ঘুষ বাণিজ্য করতে ও সগর্বে বেআইনি গাড়ি চালাতে। তাদেরকে কখনো আইনের আওতায় আনতে দেখলাম না। শুধু আওতায় আসে জীবনের সাথে যুদ্ধ করা এই মানুষগুলো। যারা উপার্জন দিয়ে শিল্প গড়ে না। শুধু তিনবেলা আহার জোগাড় করে। অন্যদিকে সে পুরুষ নয়। তবু পুরুষ শাসিত এই সমাজে সে যে অসংখ্য প্রতিবন্ধকতা উপেক্ষা্ করে বেরিয়ে এসেছে। ভিক্ষা না করে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেছে তার জন্য তাকে পুরস্কৃত করা দরকার। সে জায়গায় তার রিক্সাটি কেড়ে নেওয়া আমার মনে হয় ঠিক হয়নি।যদি ও আইন তা সাপোর্ট করে না তবু আমি মনে করি Law is not equal at all. কিছু কিছু ক্ষেত্রে আইন অসমান হলে কিছু নারী ভিক্ষুক যদি পুনর্বাসিত হয় তাহলে আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো হবে দেশের জন্য। বিবেকের উদয় হোক আইনের তবে তার দেখায় পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখবে অসংখ্য নারী ভিক্ষুক।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৩
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×