দেশের সফটওয়্যার ও আইটিইএস শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)এর ২০১২-১৪ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ফাহিম মাশরুরের নেতৃত্বাধীন ৩৬০ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। তারুণ্যের কাছে পরাজিত হয়েছে নতুন-পুরনোদের নিয়ে গঠিত অ্যাকশন টিম।সোমাবার কাওরান বাজারস্থ বিডিবিএল ভবনের পঞ্চম তলার বেসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে ৮টি সাধারণ সদস্য শ্রেণীভুক্ত পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।দিনভর ভোটগ্রহণের পর রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা। এ সময় আরো উপস্থিত ছিলেন অন্য দুই সদস্য আতিক-ই-রাব্বানী ও বীরেন অধিকারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান তৌহিদ এবং সদস্য কামরুল ইসলাম ও এ সবুর খান।ঘোষিত ফল অনুযায়ী, সবচেয়ে বেশি ১৯৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম রশীদুল হাসান। পাশাপাশি টিম ৩৬০ প্যানেলের এ কে এম ফাহিম মাশরুর ও শামীম আহসান ১৮৭ ভোট এবং সৈয়দ আলমাস কবীর ও রাসেল টি আহমেদ ১৭৮ ভোট পেয়ে আগামী তিন বছরের জন্য কার্যনির্বাহী কমিটির সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। একইসাথে এবিএম রিয়াজুদ্দিন মোশারফ ১৭২ ভোট, নাভিদ-উল-হক ১৬৬ ভোট, শাহ ইমরুল কায়ীস ১৫৮ ভোট পেয়ে কার্যনির্বাহী কমিটির সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন।অপরদিকে ১৩৮ ভোট পেয়ে সহযোগী সদস্য নির্বাচিত হয়েছেন উত্তম কুমার পাল। একটিমাত্র সহযোগী সদস্য শ্রেণীভুক্ত এই পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিউল আলম, আরিফ আহমেদ চৌধুরী এবং রফিউল আলম।প্রসঙ্গত, এবারের বেসিস নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণীতে ৩১০ জন এবং সহযোগী শ্রেণীতে ১০৪ জন সদস্য অন্তর্ভুক্ত। এর মধ্যে ভোটাধিকার ছিল মোট ৪১৪ জন সদস্যের। এদের মধ্যে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২৬৭ জন। এর মধ্যে দুইটি ভোট বাতিল বলে গণ্য করেছে নির্বচন কমিশন।
বেসিস নির্বাচনে টিম ৩৬০ প্যানেলের নিরঙ্কুশ বিজয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।