এদেশের রেজিস্টার্ড কাজের বেলায় ভাল-খারাপ উভয়ই সুবিধা পাওয়া যায়, তবে নিরাপত্তাটা সবচেয়ে বড় পাওয়া । এখানে কাজের বিরতি কিংবা কাজের শুরু ঠিক সময়ে হয় । কোন আগে পিছে হবেই না । তবে সবচেয়ে মজার ব্যাপার হল এখান-কার নর-নারী সঙমিশ্রনের কাজের ব্যাপারটা । যদিও বাংলাদেশেও এই স্টাইলের কাজ শুরু হয়ে গেছে বিশেষ করে মডেল-টডেল (!) কারবারে আর মোবাইল কিংবা আইটি প্রতিষ্ঠানে । অথার্ত বিশেষ করে যেখানে নারীদেরকে পুতুলের মত সুন্দর করে সেজে থাকতে হয়, আকষর্ণ বৃদ্ধি করার জন্য !
যাক গে (!), আসল কথায় যাই । কাজের বিরতিতে একটি বিরতি কক্ষ থাকে, সেখানে আড্ডা দেওয়া, সিগারেট খাওয়া অনেকটা ব্যক্তি স্বাধীনতা পাওয়া যায় । সাথে থাকে ইন্টারনেট সংযোজিত কম্পিউটার । তবে অবশ্যই এটি ব্যবহারে সর্তকতার কথা লিখা থাকে সাথে অন্যান্য বিধি-নিষিধের সাথে দেওয়ালে, অথার্ত কি করা যাবে কি করা যাবে না, কিসের কাজ কি রকম হবে?
কিন্তু বিরতি পেলেই খাওয়া কমিয়ে কম্পিউটারে হাত নাড়াই বেশী, ইন্টারনেট লাইন থাকুক আর না থাকুক । কারণ প্রথম ব্যবহারেই মনে হয়েছিল কিনা কি আছে এর মধ্যে মধু (!) ধীরে তা বিলিয়ে যাওয়ার পরির্বতে আর আকর্ষিত হচ্ছি । আর সব সময় হতেই থাকব । তারুণ্যের সাথে তাল না দিতে পারলেও তাল মিলিয়ে যাওয়ার চেষ্টা করছি । হায়রে তারুণ্য, কোন কুক্ষণে বিদেশের পথে পা বাড়ালাম এই শেষ........................
যা হোক, কাজ কাজই । যেই কাল, যে রূপ, আর যেই পাত্রই থাকুক না কেন । আর মাঝে মাঝে ই-বে তে বিটিং-ফিটিং (!) করি ।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৭ সকাল ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



