আমি খেলছি আপনিও খেলুন
সুবিধা: বিনামূল্যে, অস্ত্র কেনা বেচার হাট, অস্ত্র তৈরী করা, অস্ত্র তৈরীর জন্য উপাদান উতপন্ন করা, প্রচুররররররররররর ক্যাম্পেইন ! আর যদি পেইড রেজি: ইউজার হন তাহলে তো কথাই নাই ........ আরও অনেক ক্যাম্পেইন, আসক্ত হবার সম্ভাবনা আছে কেননা তারা লাইভ আপডেট দেয় প্রতিদিন আর মাসিক বিশেষ আপডেট !
অসুবিধা: আনলিমিটেড ইন্টারনেট দরকার, গ্রাফিক্স কার্টুন টাইপের
আজই খেলুন ...
আমার পছন্দ মিশর সিভ কিন্তু তাদের হাতি ব্যাতিত তেমন শক্তিশালী কিছুই নাই । যদিও জনপ্রিয় হল গ্রীক তাদের শক্তিশালী পদাতিক বাহিনী ! । মোটামোটি হল পার্সিয়ান সিভ । আর একটি আছে সেলটিক বা কেলটিক সিভ সেটা খেলি নাই ।
নতুন সিভ আরও আসবে !
আর এটাতে প্রায়ই যোগ বিয়োগ হয় ! নতুন নতুন আপডেট হয় যা ওয়ারক্রাফট এর বিট করতে সক্ষম ছিল প্রায় কিন্তু মাইক্রোসফট ফাইজলামী করে গ্রাফিক্স আর প্রচুর পয়সাখোর প্যাক দিয়ে পায়ে কুড়া দিয়েছে । যদিও প্রতি সার্ভারে ৫০০ এর উপর খেলোয়াড় আছে মানে প্রায় ৫-১০ হাজার এর মত পাবলিক সারা পৃথিবী থেকে খেলে !
কিন্তু মাইক্রোসফট তাদের ফাউল নীতির কারনে aoe এর জনপ্রিয়তা হারাতে বসেছে । আমার অনেক জানাশোনা aoe3 খেলোয়াড় যারা নিয়মিত ৩য় ভার্সন খেলে তারা ৪র্থ ভার্সন এ বেশীদিন টিকে নাই !
যদিও কার্টুন টাইপ কিন্তু খেলতে গেলে ১২-১৮ বছরের বাচ্চাদের চান্দু গরম হইয়া যাইতে বাধ্য ? !!! ?
কারণ হাজারো গিয়ার আপডেটানো , অস্ত্র তৈরী , কেনা বেচা, ক্লেন তৈরী , হার্ডকোর কম্পু ম্যাচে বুঝে শুনে চলতে না পারলে নিজেকে আহম্মকই মনে হবে !
বিশ্বাস না হইলে খেলে দেখতে পারেন ।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১২ সকাল ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



