শুনছি এখন সোনার দাম অনেক পরতি।
মূলত ব্যবসার উদ্দেশ্যে নয় বরং পরবর্তী বিয়ের চিন্তা করেও সোনা ক্রয় করে রাখতে চাচ্ছিলাম।
আগামী বছর বিডিতে আসব তবে দুবাই বা দোহা হয়েই।
তাই ইউরোর কিছু অংশ গোল্ড করে আনব।
এখন বার এ আনব না গহনা সোনা আনব একটু চিন্তায় আছি।
অর্ধেক বিক্রি করে দিব বাকিটা রেখে দিব বিয়ের দেন মোহর হিসেবে।
বাংলাদেশ এ সোনার বাজার দর অনলাইনে পেলাম কিন্তু তা কি ক্রয় ও বিক্রয় উভয় সমান কিনা বুঝলাম না।
টার্গেট ২২ ক্যারট এর না ১৮ হলে ভাল হবে কিনা বুঝতে পারছি নাকি ২৪ ই আনব! তাহলে বার ই আনতে হবে।
যাই হোক ২২ ক্যারট এর দাম ১৪২.২৫ এইডি দুবাই বাজার গ্রাম প্রতি বর্তমান
তাহলে ১১.৬৬ গ্রাম বা ১ ভরি তে ১৬৫৮.৬৩৫ এইডি আসে।
৪.৭০৭ এইডি তে ১ ইউরো খালিজী টাইমস অনুযায়ী আর গোল্ড রেটও
১৬৫৮.৬৩৫ তে ৩৫২.৩৭৬ ইউরো হয়।
বিডি জুয়েলারী সমিতি অনুযায়ী ২২ ক্যারট এ ৩৯২০ টাকা গ্রাম প্রতি হলে ১ ভরি বা ১১.৬৬ গ্রাম এ ৪৫,৭০৭ টাকা হয়।
৯৮.৭৬২ টাকা ১ ইউরোতে বিডি এর জাতীয় ব্যাংক হিসেবে ৩৫২ ইউরোতে ৩৪,৭৬৪ টাকা হয় মানে ১ ভরি দুবাই এর ২২ ক্যারট সম মানের।
আর তাতে দেশী ২২ ক্যারট সোনার বাজার ১ ভরি ৪৫,৭০৭ বাদ দিলে ১০,৯৪২ টাকা মুনাফা দেখাচ্ছে! ♣♣♣
এটা হল কাগজে হিসাব।
আমার জানামতে ২০০ গ্রাম আনতে পারে বিদেশ থেকে।
এখন তা গোল্ডবার এ আনলে ট্যাক্স দিতে হয় নাকি গহনা হিসেবে আনলে কর দিতে হয় না বা দিলে কতটুকু দিতে হয় জানি না।
কারেন্ট তথ্য থাকলে শেয়ার করতে পারেন।
এভাবে আনা কি ঠিক হবে কিনা জানান।
আর সঠিক ও সত জুয়েলারী দোকান এর সন্ধান এ আছি। তাতি বাজার তো বিখ্যাত বুঝলাম, যার কাছেই বলি সে বলে খেয়াল করে! ঠকানোর সম্ভাবনা ৯৯ ভাগ! ২২ ক্যারট এর ১ ভরি থেকে আবার ২ আনা খাদ গ্রাম হিসেবে বিক্রির সময় বাদ দেয় যখন কেউ জরুরী হিসেবে বিক্রয় করে চায় আবার কোন সময় মজুরী হিসাব এ কেটে দেয়! আবার সেটাই নাকি আরেক জনের কাছে মজুরী সহ, কর সহ আবার খাদের হিসাব সহ দোকানদার বিক্রয় করে!
খাদের দাম যদি তারা নাই দেয় তাহলে বিক্রয় এর সময় তা বাদ দেয় না কেন?
আর কেউ ঘরের সোনা বিক্রয় করতে চাইলে এর সাথে মজুরী এর সম্পর্ক কি?!
উপরের তথ্য দুবাই ভিত্তিক।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



