নীচের ৩টি ছবির মত গ্রিল মেশিন ক্রয় করতে চাই।



কয়লার গ্রিল হলে ভাল হবে ভেবেই চিন্তা করলাম। যদিও ইলেকট্রিক এ ঝামেলা কম। যেহেতু পারিবারিক ভাগে পার্টি আয়োজন হতে পারে, তবে অবশ্যই ঘরোয়া পরিবেশে আর তা ছাদেই হবে। শীতে ভালই লাগবে বোধ হয়।
টেবিল এর স্থাপনযোগ্য গ্রিল মেশিন কিনব না। ছাদে টেবিল আনতে হবে বসাতে হবে ঝামেলা। যদিও টেবিল আনলাম কিন্তু দেখতে তেমন শৌখিন মনেও হবে না। কেমন যেন অদ্ভুতই লাগবে। তাই স্ট্যান্ড ধরনই ভাল।
~গ্রিল মেশিনের নীচে ২টা পায়াতে চাকা থাকলে ভালই উপকার হবে নড়াচড়াতে।
~গ্রিল মেশিনের সাথে এটাচড বা লাগানো একটা পাত থাকলে উপকার হবে আর সাথে যদি নীচেও একটা পাত থাকে আরও ভাল।
~গ্রিল মেশিনের উপাদান ভাল মানের হলে খুশি হব তাতে বেশিদিন টেকসই হবে।
~আকৃতি
~বাজেট ৫ এর মত। তবে যদি ৫.৫ বা আরও বাড়াতে হয় ভাল মডেল বা পছন্দের জন্য তবে সম্ভব।
আর ব্যবহার শেষ পরিষ্কার করার জন্য রাসায়নিক উপাদান কি সাধারন স্টোর এ পাওয়া যাবে?
এখন মহোদয় কোথা থেকে ক্রয় করতে পারি? জানাশোনা কিছু আছে নাকি?
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




