somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ মোবারক(ঈদ উল ফিতর) ২০২০

২৪ শে মে, ২০২০ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।
পোস্ট করা থেকে লেখা পড়াকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছি। অবস্থা ভাল নয়। তবে অনেক দেশ ভাইরাস জনিত সমস্যায় জর্জরিত। এর মধ্যে বাংলাদেশও আছে। যতটুকু না ভাইরাস, তার থেকে অর্থনৈতিক প্রতিবন্ধকতা বেশি। কেউ মারা গেলে যেমন জীবন থেমে থাকে না তেমনি শত সমস্যার মধ্যেও মানুষ এগিয়ে চলছে, সামুও চলছে। প্রচলিত প্রবাদ, বিপদে বন্ধুর পরিচয় ও চোর পালালে বু্দ্ধি বাড়ে। দুইটাই এখন খুব কাজে দিচ্ছে। সব সময়ই কাজে দিলেও, সব সময় টনক নড়ে না। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং অতি লোভ ঠিক নয়। মানুষকে বিপদে পেয়ে অন্যায় কোন কিছু করা থেকে বিরত থাকা উচিত।

আজ ছুটি। মিষ্টি করা হয়েছে। সেমাই ছাড়া ঈদ অপূর্ণ থেকে যায়। কিছু পারি আর না পারি সেমাই সম্ভব। লবণের মত চিনি কমবেশির ঝামেলা কম। বাল্যকালের মত ঈদ আর মনে হয় না। করোনার পর আম্পান। পিছু ছাড়তেই চায় না। মৃত্যুর মিছিল যেন এগিয়ে আসছে। কোলেস্টেরল বেড়েই চলছে। বাংলাদেশে অসহায় মানুষের সংখ্যা বাড়ছে। এই কল্পনা করার ইচ্ছা কখনোই ছিল না। ক্ষমতার লিপ্সা খুবই খারাপ। এই অসহায় মানুষকে সহায়তার হাত দিয়ে উন্নতির চাবি দিয়ে দিলে দেখা যাবে যে, সেও দুর্নীতির সমুদ্রে গা ভাসাচ্ছে। অপেক্ষা শুধু সুযোগের!

মানুষের বৈশিষ্ট্য পরিবর্তন করতে হবে। যতটুকু পারা যায়। একটা সময় মনে হত হাতে গণা কয়েক জনের কারণে দেশ এমন। তা কিন্তু নয়। এটা আমার ভুল চিন্তা ছিল। মানুষগুলের কারণে এমন। সে আমাকে অন্যায় করার জন্য সাথী বানাতে চায়। আমি কেনই বা সাথী হব? কেনই তার বাক্স রাত বা দিনে যখনই হোক সিল দিয়ে ভরিয়ে দিব। এটা অন্যায়। তাই বুঝ না থাকলে ফেরেশতা দিয়েও কাজ হবে না। কারণ মানুষ নিজের বোঝ বুঝতে সক্ষম, ''যদি সে চায়''। সাধারণ মানুষের কাছে সহায়তা সেকারণেই আসছে না। ত্রান না বলে একে দূর্নীতির ব্যবস্থা বলা চলে। প্রণোদনা মুখে বলছে, দিচ্ছে্। মানুষ গণমাধ্যমগুলোত পড়ছে, দেখছে। এতেই সন্তুষ্টি। কোথাকার জল কোথায় যায় কোন খোজ খবর নাই। মন মত হচ্ছে। একজন কেদারাতে বসেছে আর হুকুম করছে। কোন যাচাই বাছাই নাই, সংসদে উথ্থাপন নাই বা নামে মাত্র। বিরোধী দল কাঠের পুতুল হলে যা হয়। আমি খারাপ বলব না, তবে একজন সব বিষয়ে পারদর্শী হতে পারে না, আর পাশের কেউ উপদেষ্টা হেনতেন কানপড়া দিলেও তা সঠিক নাও হতে পারে। আলোচনা করা যেতে পারে। বড় সিদ্ধান্ত ঘরের টেবিলে না হয়ে বড় আলোচনার প্রয়োজন ছিল। মাথাপিছু আর্থিক ঝামেলা যখন আসবে তখন বোঝা যাবে, কোন জনগণ কতটুকু দেশপ্রেম নিয়ে ঘাড়ে নিতে চায়।


সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২০ বিকাল ৪:৫৯
১৫টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

খরচ

লিখেছেন সেজুতি_শিপু, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৯


কোন কোন রাত্রি শেষের বেগুনী আলোয়
বাতাস যখন রতিতৃপ্ত দৃষ্টির মত কোমল-
উন্মোচনের আগ্রহে উদগ্রীব আলো
কী এক দ্বিধায় থমকে আছে পুবের দরজায়,
হঠাৎ যেন কেউ মাছের মত
ছেকে তোলে জালে।
লাগায়... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×