somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাণের উৎসবঃ বই মেলার দিনলিপি-৪

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলা একাডেমীতে বসেছে প্রাণের মেলা। মেলায় প্রতিদিন আসছে রং বেরঙের মলাটে মোড়ানো চকচকে নতুন বই। পাঠকেরা ছুটছে প্রিয় লেখকদের বই কেনার জন্য এক স্টল থেকে অন্য স্টলে। মেলায় প্রতিদিন নানান পেশার মানুষের ভিড় জমে। লেখক পাঠকদের পদচারনায় মুখরিত হয় মেলার প্রাঙ্গন। চারদিকে উৎসব মুখর একটা পরিবেশ।

সেদিন ছিলো বই মেলার দশম দিন। আর আমার ছিলো ২০১২ সালের বই মেলার চতুর্থ দিন। তারপরে আবার ছিলো শুক্রবার মানে সপ্তাহিক ছুটির দিন। রাস্তা অনেকটা ফাঁকাই ছিলো কিন্তু বাসের মধ্যে প্রচণ্ড ভিড় ছিলো। কোনো দিকেই শান্তি নাই! আগে আগেই প্রবেশ করেছিলাম। তাই খুব একটা দুর্ভোগ পোহাতে হয়নি। মেলায় প্রবেশ করেই দেখি প্রিয় মুখ আল-ইমরান ভাই, রক্ত-নজরুল ভাই, নিঝুম অরণ্য, বিষাদনীলিমা আপু, নাসির আহমেদ কাবুল ভাইয়া। এছাড়া আমার সাথে ছিলো আমার একটা কাজিন। দেখলাম রেজওয়ান তানিম ভাই তাঁর প্রকাশনীর স্টলে বসে আছেন। তানিম ভাইদের প্রকাশিত লিটলম্যাগ ‘লিপি’র একটা কপি ক্রয় করলাম। তারপর সবার সাথে সবার সাথে বেশ কথা হচ্ছিলো। এরপর একটু এদিক সেদিক ঘুরাঘুরি। যেদিকেই যাই শুধু ইমরান ভাই সামনে পড়ে। কি বিপদরে ভাই! এরপর লিটলম্যাগ চত্বরের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি জিয়া ভাই সহ আরও অনেকে। সামান্য কথা হল জিয়া ভাইয়ের সাথে। ইমরান ভাইয়ের সাথে ঘুরতে ঘুরতে অনেক কাহিনী শুনলাম। ভালোই লাগছিলো ইমরান ভাইয়ের ঐতিহাসিক প্রেম কাহিনী। প্রিয় মুখদের সাথে দেখা করার জন্য উন্মুখ ছিলাম। কখন সবাই আসবে। কখন কথা বলবো সবার সাথে। এরপর আস্তে আস্তে একেরপর এক প্রিয় মুখ আসছেন। এ কে এম আব্দুল মোমিন, জেএম আজাদ, জমিরউদ্দিন মিলন, মিলন ভাইয়ের ফ্রেন্ড, স্বপ্ন আসক্ত, এস এম পাশা, লিলাবতী পাশা ভাবী, পাশা ভাইয়ের বাবু, ব্লগ ভাবী আফরোজা ববি, নীলসাধু, কবির য়াহমদ, নষ্ট কবি ভাই সহ আরো অনেকে। নীলসাধু ভাই দেখলাম তাঁর বইয়ের বেশ কিছু কপি নিয়ে এসেছেন। অনেকেই দেখলাম বইটা ক্রয় করেছে। অবশেষে আমিও এক কপি ক্রয় করেছি। সবাই মিলে জম্বেস একটা আড্ডা হল। কথা হল অনেক বিষয় নিয়ে। অনেক অনেক মজা হল। যদিও এই মজাটা চিনি ছাড়াই ছিলো। তারপরেও সাধ একটু বেশী-ই মনে হল। তারপর অনেক কষ্টে বাসে উঠে বাসায় ফিরলাম। সব কিছু মিলিয়ে মারাত্মক একটা দিন কেটেছে। অসাধারণ ভালো লেগেছিলো।

অবনীলঃ এটি স্যার জাফর ইকবালের ২০১০ সালের বই মেলায় প্রকাশিত বই। মেলার ৩য় দিনে বইটা আমি ফ্রি পেয়েছি। বইটা ছিলো বিজ্ঞান কল্পকাহিনী নিয়ে লিখা। স্যার জাফর ইকবালের বই আমার খুব পছন্দ। যদিও তাঁর খুব বেশী একটা বই পড়া হয় নি। সমস্ত বইটি জুড়ে ছিলও মহাকাশ নিয়ে লিখা। মহাকাশের ভয়ংকর কিছু চিত্র তুলে ধরেছেন। বইটা বেশ ভালোই লেগেছে।

জলজ ছায়ায়ঃ এটি ব্লগার নীলসাধুর লিখা কাব্যগ্রন্থ। পুরো বইটি জুড়ে রয়েছে সুন্দর সুন্দর রোমান্টিক কবিতা। এছাড়া তার কবিতায় উঠে এসেছে দশ ও দেশের কথা, মানুষের ভালোবাসার কথা, ভালো লাগার কথা। অসাধারণ শব্দ শৈলী প্রয়োগ করা হয়েছে বইটিতে। অনেক ভালো লাগলো।

লিপিঃ এই লিটল ম্যাগটি সম্পাদনা করেছেন রেজওয়ান তানিম, বাবুল হোসেইন, মলয় দাস। এখানে কিছু বাহারি কবিতা আছে। মোটামুটি ভালোই লেগেছে।

আশা করছি সবার বই গুলো আপনারা সুন্দরভাবে গ্রহন করবেন।
সবার জন্য শুভকামনা রইল।
ভালো থাকবেন সবাই।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×