somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাজী রিফাত
এক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখার চেষ্টা করে চলেছি,চেষ্টা সফল হচ্ছে না।ভার্সিটি আমাকে টানে না।কাজের কাজ যেটা হচ্ছে গলায় 'পড়ালেখায় করছি' এমন একটা সার্টিফিকেট ঝুলে আছে।

নক্ষত্রবীথির প্রেম। (প্রথম পর্ব)

৩০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩জুলাই,রাত ৩টা

লেখাটা ৫মিনিট আগে শুরু হতে পারতো,কেন ঘড়ির কাটা ধরে ৩টা সে তথ্য আমার জানা নেই।কেউ কি চাচ্ছে আমি ঘড়ির কাঁটা ধরে লেখা শুরু করি এবং শেষ করি?

আকাশ পরিষ্কার,চাঁদ আছে তবে তাঁরা নেই।কিছুটা মেঘও আছে,সেই মেঘ চাঁদকে ঢেকে রেখেছে।পুরোপুরি না।চাঁদের ৮০ভাগ হতে পারে।এটাও কি কারো ইচ্ছা?কেউ কি চাচ্ছে পূর্ণ চাঁদ রাতেও কিছুটা সময় পৃথিবী আলো বঞ্চিত থাকুক?কেন চাচ্ছে?এই চাওয়ার যৌতিকতা কি?

আমি অতিপ্রাকৃত কিছুতে ডুবে যাচ্ছি।অতিপ্রাকৃত বলেও হয়তো কিছু নেই।সবকিছুই কি উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা?নাকি আসলেই কিছু আছে?

কি নিয়ে লিখছি আমি জানি না,কেন লিখছি সেটাও না।লেখা কিসে পরিণত হবে,কোথায় শেষ হবে।কিছুই আমি জানি না।

পৃথিবীতে বসে আমরা যেমন অনন্ত নক্ষত্রবীথি দেখে মুগ্ধ হই ঠিক তেমনি অনন্ত নক্ষত্রবীথি থেকে কেউ কি আমাদের দেখে মুগ্ধ হচ্ছে?নাকি কেউ পৃথিবী নামক এই উদাসি গ্রহটাকে দেখতেই পারছে না?ব্যক্তিগত ধারণা দেখতে পাওয়ার কথা।পৃথিবীর নিজের কোন আলো নেই এটা ধ্রব সত্য কিন্তু সূর্য থেকে তো সে আলো পাচ্ছে।
সেই আলো পৃথিবীর বিশাল জলভাগে বাঁধা পেয়ে যে নক্ষত্রবীথিতে ফিরে যাচ্ছে না সে সম্পর্কে দ্বিমত তো থাকারই কথা।নাকি সূর্য আর পৃথিবীর মধ্যকার সম্পর্কে কোন দ্বিমত থাকতে নেই।চাঁদকে অবহেলা করা কি ঠিক হবে?কে বলতে পারে সূর্যের বিকট আলোকে মিষ্টি আলোতে পরিনতা করা চাঁদের আলোও পৃথিবীর বিশাল জলভাগে বাঁধা পেয়ে অনন্ত নক্ষত্রবীথিতে ফিরে গিয়ে অসম্ভব সুন্দর কোন মন্মুগ্ধকর দৃশ্যে পরিণত হচ্ছে না?
আর সেই আলো দেখেও মন্মুগ্ধ হয়ে তাকিয়ে থাকছে না এই গ্রহের মতই অন্য কোন গ্রহের ৬৫০কোটি দো'পেয়ো জীব অথবা তার চেয়েও বেশী।

সেই গ্রহে কি দু'পেয়ো জীবদের আবার দু'ভাগে ভাগ করা হয়েছে?নামকরণও কি এই গ্রহের মত?নারী এবং পুরুষ?আবার এদের মধ্যেও কি এক জাতের শারীরিক গঠন এই গ্রহেরই একজাতের মত আকর্ষণীও?যেই আকর্ষণে লক্ষ বছর ধরে বাঁধা পরে আছে শক্ত সামর্থ্য আরেক বুদ্ধিমান জাত?
এটা কি কোন খেলা?এই খেলার শুরু কোথায় আর শেষ কোথায়?নাকি এই খেলা চলতে থাকবে যুগের পর যুগ ধরে?চেইন রিঅ্যাকশনের মত এই খেলা এগোতে থাকবে মন থেকে মনে,গ্রহ থেকে গ্রহে,গ্যলিক্সি থেকে গ্যালিক্সিতে?

আমি বাস্তবতায় ফিরে আসি।যার গন্ডি পাথরের দেয়াল সে গ্যালেক্সি নিয়ে কেন ভাববে?আমি সামান্য লজ্জিত বোধ করি,আমার মনে হতে থাকে প্রকৃতি আমাকে দেখে হাসছে।লজ্জিত মুখ নিয়ে আমি লেখা বন্ধ করি।বিছানায় শুয়ে রবীন্দ্র শুনতে ব্যস্ত হয়ে যাই।আমার ঘরের দেয়ালে সুরের প্রতিধ্বনি হয়।

"এসো নীপবনে ছায়াবীথিতলে, এসো করো স্নান নবধারাজলে॥"

বেঁচে থাকার আনন্দে আমি আনন্দিত হই,আনন্দেই আমার চোখ ভিজে ওঠে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×