somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তানজিম চেতনা
কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

লাবিডাবি

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন চোখ খুললাম.. দেখি, মনিটরের ওপারে একজন বসে আছে। বসে বসেই ঘুমাচ্ছে!!

রাতে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে গেছি টের পাই নি। পাগলীটা আমাকে ডেকেছে কিনা তা-ও জানি না। আজ আমার জন্মদিন, আমাকে ফার্ষ্ট উইশ করার জন্য পাগলীটা এভাবেই অপেক্ষা করছে! মেয়েটা আমাকে এত ভালোবাসে কেন!! আসলেই পাগলী একটা। এই video call টা শত দূরত্বের মাঝেও আমাদের কাছে রেখেছে।

পাগলীটার এত সুখের ঘুমটা নষ্ট করতে ইচ্ছা হচ্ছে না মোটেও কিন্তু এভাবে ঘুমিয়ে থাকলে তো ওর গা-হাত ব্যথা করবে। কি যে করি!! ডাকব, না কল দিয়ে ওর ঘুম ভাঙ্গাব? এসব ভাবতে ভাবতে আনমনে লাইনটা কেটে কল দিয়ে ফেলেছি, রিং হওয়ার শব্দে টের পেলাম। তাড়াতাড়ি কলটা কাটলাম।

গুছিয়ে বসে, নিজের প্রতি একগাদা বিরক্তি নিয়ে কল ব্যাক করলাম। আজ পাগলীটার আড়মোড়া ভেঙ্গে ঘুম থেকে উঠা দেখা হলো না তার বিরক্তি। দুইবার রিং বাজতেই ও চোখ ঢলতে ঢলতে কল রিসিভ করল।

- বাবু, I am extremely sorry.

> উম্ম..! It's okay. আচ্ছা, কয়টা বাজে?

- ৫টা ৪০।

> (লাফিয়ে উঠল) উপস!! আচ্ছা বাবু, bye. পরে কথা হবে। লাইনটা কাটতে গিয়ে কি যেন মনে করে থামল। > Anyway Happy Birth Morning. (আহ্লাদি স্বরে) Happy Birthday, babu-sona.

- (এত্তগুলো ভালোবাসা ভরা চাহনি নিয়ে) Good Morning, baby.

> Bye..

দশবছর একসাথে আছি। প্রথমে প্রেম তারপর সংসার কিন্তু কখনও পাগলীটাকে ছাড়া এই দিনটা কাটাই নি। ফাঁকা বাসা.. কেউ একগাল প্রাণ জুড়ানো হাসি নিয়ে আমাকে ওয়েলকাম করবে না তাই বাসায় ফিরতে মন চাচ্ছে না। এজন্য হিমুর মত নিরুদ্দেশ হাঁটছি।

রাত ৮টার দিকে ফোন বাজল। - হ্যালো বাবু, স্যরি!! আমার তো আজ বিজি ডে ছিল তাই সারাদিন তোমার খোঁজ নিতে পারিনি। কি করছ? কেমন কাটলো দিন? কোথায় এখন?

> বাবু, তুমি নাই কেন!!

- কৈ!! আছি তো।

> কাছে নাই কেন!?

- কাছেই তো আছি। বলো, পাশে নাই কেন!?

> একই তো কথা।

- আচ্ছা শোন.. তাড়াতাড়ি বাসায় যাও। স্কাইপ অন করো। I have something for you which is your most favourite.

> আমার most favourite তো তুমি। কিন্তু তুমি তো আসবে না.. আর most favourite gift দিয়ে কি হবে!!

- উফ্.. বাবু!! তুমি তো বোঝো। আমার কত কষ্ট হচ্ছে বলো? পারলে কি আর আজকের দিনে দূরে থাকতাম! বাসায় আসো।

বাসার দরজা খুলতে গিয়ে আমার কান্না পাচ্ছে। হ্যাঁ, ছেলেদেরও কান্না পায়। ভেতরে ঢুকে দেখি, অন্ধকার বাসা এবং ম্যাচের কাঠির আলোয় একটা দেবীর অবয়ব দেখা যাচ্ছে। তৎক্ষণাত লাইট জ্বালালাম। একগাল প্রাণ জুড়ানো হাসি হেসে পাগলী.. স্যরি, দেবীটা আমাকে জড়িয়ে ধরতে ধরতে বলল, Happy Birthday, baby. জড়িয়ে ধরে কানে ফিসফিস করল, "পেলেন তো.. আপনার most favourite gift? এইবার কেকটা কাটেন। মোম গলে যাচ্ছে।"
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×