সকালে মায়ের ডাকা ডাকিতে ঘুম ভেঙ্গে গেল। সকালে নামাজ পড়ে একটু ঘুমিয়ে ছিলাম, মা ডাকছেন, এই ওঠ, তোর কি আজ ক্লাশ নেই। ভার্সিটিতে যাবি না? আছে, এইতো উঠছি, উঠছি করছি। শেষ পর্যন্ত উঠেই গেলাম। ফ্রেশ হয়ে নাস্তা-টাস্তা করে ভার্সিটির পথ ধরলাম। রাস্তায় বেরিয়েই দেখি হুলস্থুল কান্ড। সবাই যে যার কাজে যাচ্ছে, কিন্তু কোথাও কোন বিশৃংখলা নেই, নেই কোন কালো ধুয়া কোথাও কোন যানজট। সবাই ট্রাফিক আইন মেনে চলছে। জনগণ হাটার জন্য নির্ধারিত যায়গা ব্যবহার করছে। মানে পুরোপুরি সু-শৃঙ্খল পরিবেশ। অবস্থা দেখে আমিতো অবাক, এটা কি সত্যিই আমাদের সোনার বাংলাদেশ। না কি সপ্ন দেখছি। বেশ অল্প সময়েই ভার্সিটিতে চলে এলাম। টিচাররাও সবাই ঠিকঠাক মত ক্লাশ করছেন। কিন্তু আমার মনের খটকা আর যাচ্ছে না। আমিতো এত সুশৃঙ্খল বাংলাদেশের বাসিন্দা না। তবে বর্তমান অবস্থা........। যাইহোক, ক্লাশ শেষ করে হলে গেলাম একটা একাডেমিক একটা কাগজে প্রভোস্টের সাইন লাগবে। কাগজটা পেতে একটু দেরি হবে তাই পাশেই টিভি রুমে ঢুকলাম। গিয়ে দেখি সে এক ঐতিহাসিক কারবার। দেশের সব প্রধান রাজনৈতিক দলগুলোর গোল টেবিল বৈঠক চলছে। বর্তমান সময়ে আবির্ভুত সব সমস্যাগুলোর সমাধানের জন্য এই বৈঠক। সভাপতিত্ব করছে বর্তমান সরকারী দল আ.লীগ। স্বাধীনতার ইতিহাস, বর্তমান রাজনৈতিক সংকট, দুর্নীতি, টিপাইমুখ সমস্যা, বিদ্যুত সমস্যা, গ্যাস সমস্যা ইত্যাদি ইত্যাদি একে উত্থাপন করা হচ্ছে আর সমস্যা সমাধানে সব দলের পরামর্শ ও সাহায্য চাইছে সরকার। সবদলের নেতারাই গঠনমূলক বক্তব্য রাখছে। আর সংশ্লীষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রীগণ তা টুকে রাখছেন। মানে সব কিছুই ঠিকঠাক চলছে। কিন্তু আমার কাছে কেমন যেন ওলট পালট লাগছে। মনের খটকা আর কোন মতেই সরাতে পারছিনা। বেশ চিন্তা নিয়েই চেয়ার ছাড়লাম। কিসে যেন পা বেধে হুড়মুড়িয়ে পড়লাম। মাথায় বেশ আঘাত পেলাম। মাথার পেছনে হাত দিয়ে দেখি ফুলে আলু হয়ে গেছে। চোখ মেলে দেখি আমি ফ্লোরে গড়াগড়ি খাচ্ছি। মাথার পেছনটা ফুলে আলু হয়ে আছে। বুঝলাম ঘোর কেটেছে আমার, হাফ ছেড়ে বাচলাম। এই তো আমার পরিচিত পরিবেশ, পরিচিত বাংলাদেশ। পত্রিকার পাতা ওল্টাতেই চোখে পড়ল মাহন স্বাধিনতার ইতিহাস নিয়ে টানাহেচড়া। জাতিয় সমস্যা নিয়ে সরকারী ও বিরোধী দলের রেষারেষি মুলক বক্তব্য। আজও সরকারী দলের কর্মীদের হাতে বিরোধী দলের একজন নেতা খুন।
বেশ আক্ষেপ করলাম, আর কত কাল সপ্নের সোনার বাংলাদেশের জন্য অপেক্ষা করতে হবে। না তা শুধু সপ্নেই রয়ে যাবে?????????????????????
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


