আজকাল আমি আনন্দে চিল্লাইতে চাইতাছি।
ফুর্তি সাথে আনন্দ শেয়ার করতে ইচ্ছা করছে
দেখেন রক্তের বিনিময়ে যে রাষ্ট্র পেলাম তার কতো বড় সম্মান
প্রতিবেশীর দূত দুতিয়ালির পশ্চাতদেশে কি সুন্দর ত্রিশুল চালিয়ে
আমাদের বুদ্ধিজীবিদের ‘তথা কথিত’কইল!
তিনি কহিলেন, সবই নাকি ৭২ সালে মীমাংসা হইয়া গিয়াছে।
এখন তারা যে কোনো নদীকে যখন তখন ‘গিটটু’ দিতে পারব।
আপনারা যারে বাঁধ কন তাই আরকি।
ফারাক্কার মহা আশীর্বাদে যেমন পদ্মা আর যেমন ফুলে ফেঁপে উঠতে পারে না
সকল নদীর জন্য সে ব্যবস্থা করতে পারবে দিল্লী কর্তারা।
সে কথাই কইল দূত দাদা!
আর আমাদের ‘সোনামনি’, ধন মনি, সিংহ মনি, সবাই পাপোষের মত নুইয়ে পড়ে আইজ্ঞে কর্তা আইজ্ঞে কর্তা কইলেন সে খানে বইস্যা থাইক্যা।
দেখে পরাণ খানি মাগো শীতল পার্টির মতো জুড়াইয়া গেল।
বাহ এইত আমাদের মহা ‘মা রাণী’(দেইখেন আপনার ‘শিক্ষিত’ মানুষরা আাবার অন্যরকম বানান কইর্যা আমারে ফাসাইয়া দিয়েন না।) আর উজির নাজির পাইক পেয়াদার দল!
আমাদের এই আনন্দের কথা কারে কই!
ওগো পূর্ব দিক নিরাপদ কইর্যাা দিলাম পাকিস্তানীদের খেদাইয়া
তার জন্য শোকর তো করলোই না দাদারা বরং এখন আইজ এ নদী বান্ধে কাইল বর্ডারে গুলি কইর্যাো ঢুশ!
কতোজনরে যে এ পর্যন্ত মারছে কে জানে।
তাগো জন্যও কোনো মিনার কেউ বানায় নাই।
আমি আনন্দে ফুর্তি করতে করতে লুঙ্গি মাথায় বাইন্ধা ঢাক ডুমা ডুমা নাচতে শুরু করুম কিনা এখন ভাবতাছি!
তা আপনারা কি আমার সাথে নাচবেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



