ভালোবাসো দেশকে
কথাঃ সাজ্জাদ হোসাইন খান
সুরঃ আয়েশা সিদ্দিকা পাঠান
শিল্পীঃ সাবা তাসনুবা
ভালোবাসো দেশকে ভালোবাসো ফুল
ভালোবাসো মাতা পিতা নবী ও রাসুল
ভালোবাসো শান্তি ভালোবাসো চাঁদ
জোছনার ঝিলিমিলি ফুর্তি অবাধ-ঐ
মানুষকে ভালোবাসো ভালোবাসো পাখী
যার সাথে সবুজের সুধু মাখামাখি
গুণীজনে ভালোবাসো ভালোবাসো নদী
কষ্টের পথে যারা হাঁটে নিরবধি-ঐ
মানুষকে ভালোবাসো ভালোবাসো মাটি
সোনারা স্বপনের সুখ পরিপাটি
অতীতকে ভালোবাসো ভালোবাসো দিন
জীবনের মতো সে যে গভীর গহিন-ঐ
Bangla islamic song leyrics

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

