বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন চলতি মাসের ১৪ তারিখ একটি কন্যা সন্তানের মা হয়েছেন। এর আগ পর্যন্ত ঐশ্বর্যের অনাগত সন্তান জন্মদানের খবরের বিষয়টি বিশ্বের অসংখ্য ভক্তের আলোচনা ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলো। কিন্তু কন্যার জননী হওয়ার পরও বচ্চন পরিবারের প্রতি যেন আগ্রহের কমতি নেই ভক্তদের। কারণ, এখন পর্যন্ত ঐশ্বর্যের কন্যার ছবি প্রকাশ করা হয়নি জনসম্মুখে। তাছাড়া কন্যার নাম ঠিক করার বিষয়টি নিয়েও জোর প্রস্তুতি চলছে বচ্চন পরিবারে। অবশেষে কন্যার নাম ঠিক করার জন্য ডিসেম্বরকেই বেছে নিয়েছেন তারা। তবে গোপনীয়তা রক্ষার জন্য নামকরণ অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়নি। তবে একেবারে হিন্দু রীতি অনুযায়ী আয়োজন করা হচ্ছে এ নামকরণ অনুষ্ঠানের। নাতনীর নামকরণের জন্য বেশ কয়েকজন জ্যোতিষী ও পণ্ডিতের পরামর্শ নিয়মিতই এখন নিচ্ছেন অমিতাভ বচ্চন। তাদের উপস্থিতিতেই ডিসেম্বরে নাম রাখা হবে ঐশ্বর্য কন্যার। এ বিষয়ে অভিষেক তার টুইটার একাউন্টে লিখেছেন, মেয়ের ভাল একটি নামের জন্যই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করছি। এই মাসের সুন্দর একটি দিনেই নাম নির্ধারণ করা হবে লিটেল বচ্চনের’।
উল্লেখ্য, দাদা অমিতাভ বচ্চন ও বাবা অভিষেক বচ্চন ইতিমধ্যে টুইটারে বচ্চন পরিবারের সর্বশেষ এই কন্যা সন্তানের জন্য নাম আহ্বান করেছেন।
আলোচিত ব্লগ
"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি
রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন
সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।