১
পটলের দোলমা দিয়ে ভাত খেতে খেতে আমি,
তোমার রূপোর গ্লাসে রাখা চাঁদের আলোয় দিলেম এক চুমুক;
আর অমনি হয়ে গেলাম উথাল পাথাল পূর্নিমা।।
২
বাম হাতটাকে কেতরে বেকিয়ে ডান চোখটা ট্যারা করে,
ফার্মগেটের ট্রাফিক সিগনালে আসন গেড়েছি;
বিরক্ত লুলা ফকিরের পাশে আমি এক শখের ভিখারী।।
৩
দোকানদার মহিলাকে প্রায় বুঝিয়ে এনেছে আমি নাকি ভাল জাতের মরিচ চারা,
কেন কেউ বোঝে না আমি যে হতে চাই অশ্বথ বৃক্ষ;
থাকব গৌতমের অপেক্ষায়, ভাতের সাথে নাকে পানি আসা ঝাল হবার জন্যে নয়।।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




