সামনে ১১ই ফেব্রুয়ারী!!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আর কয়েকদিন পরেই ১১ই ফেব্রুয়ারী! ১ বছর হয়ে যাচ্ছে সাগর-রুনীর হত্যার অথচ বেকুব, বেহায়া, বেঈমান জাতির মতো আমরা কিছুই করতে পারলামনা। পুরা একটা বছর অন্যান্য সাংবাদিকদের দেখেছি শুধু তামাশা করতে দফায় দফায়। তাদের যখন মন চাইতো তখনি উত্তেজিত "শিয়ালের" মতো চাঙ্গা হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করতো, কিছুদিন গরম থেকে আবার নেতানো বৃদ্ধের মতো গর্তের ভেতর লুকিয়ে যেত! কিছুই হয়নি সাগর-রুনীর খুনীদের। জনগন যা পেয়েছে তা হলো মিথ্যা আশ্বাস। জনগন কথায় কথায় হয়েছে শুধু প্রতারিত। আর এইদিকে কষ্টে চূড়মাড় হয়ে গিয়েছে সাগর-রুনীর দুই পরিবার। মেঘের জন্য এখনো মনটা মাঝেমধ্যে বেশ খারাপ হয়ে যায়। বাবা-মা ছাড়া বাচ্চাটা বড় হচ্ছে।
আর যেটাই হোক একটা জিনিষ এখন থেকেই বলা যায় যে আগামী ১১ তারিখে কি হতে পারে। সামনের ১১ই ফেব্রুয়ারীতে যেসব কাজগুলো অবশ্যই ঘটবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন সাংবাদিকরা খুব মন খারাপ করে মেঘকে স্বান্তনা দেবে। ক্যামেরার সামনে মন খারাপ করে পোজ দেবে। সাগর-রুনীর পরিবারের সাথে কথা বলবে। সাগর ও রুনীর মা'দের সাথে কথা বলবে, তাদের কান্না খবরে দেখাবে। পুরানো কিছু ক্লিপস দেখাবে আর নতুন করে "মেরুদন্ডহীন" সাংবাদিকরা সহানুভূতি প্রকাশ করবে। এরপর যে যার নিজ নিজ অবস্থানে ফেরৎ চলে যাবে। সাধারন মানুষরাও আবার আস্তে আস্তে ভুলতে বসবে সাগর-রুনীকে।
আল্লাহর ওপর ছেড়ে দিলাম। যারা খুনী ও যারা এই খুনের সাথে জড়িত ও যারা দফায় দফায় খুনীদের বাচিয়ে রাখছে তাদের প্রত্যেকের যেন নির্মম মৃত্যু হয়!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন