somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরুর হাটে ছিল যখন অন্যরা, তখন আমি দেখি Roman Holiday সিনেমা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘটনাটি কোরবানী ঈদের দুই দিন আগের। সবাই যখন গরুর হাটে গিয়ে গরু কেনায় ব্যস্ত, সেলফি তোলায় অস্থির, কে কত দামে গরু কিনলো সেটা নিয়ে আলোচনা করায় উদগ্রীব, হাটে যে গরু ছাড়াও ছাগল বা ভেড়া রয়েছে সেদিকে তোয়াক্কা না করা, ঠিক সেই সময় আমি ব্যস্ত ছিলাম বাসায় বসে Roman Holiday সিনেমা দেখা নিয়ে। এই সিনেমাটি দেখার পেছনে অবশ্য একটি কারণ রয়েছে। এই সিনেমা দেখার আগে আমি ২০১৫ সালে নির্মিত Trumbo সিনেমাটি দেখি যে সিনেমাটি Hollywood এর এক সময় নামকরা চিত্রনাট্যকার Dalton Trumbo এর ওপর নির্মিত। Dalton Trumbo ৫০--৬০ দশকের দিকে হলিউডের নামকরা লেখক ছিলেন যিনি নামকরা একেকটা সিনেমার স্ক্রীপ্ট লিখেছেন যার মধ্যে অন্যতম হলো: The Brave One, Spartacus, Exodus ও Roman Holiday। Roman Holiday ও The Brave One সিনেমার জন্য অস্কারও পেয়েছিলেন কিন্তু ওনাকে অন্য নাম ব্যবহার করতে হয়েছিল কারণ ঊনি ব্ল্যাকলিস্টেড ছিলেন। কেন ব্ল্যাকলিস্টেড ছিলেন সেটা এখন বলবোনা। Dalton Trumbo এর ব্যাপারে এখন এতটুকুই বলবো। পরবর্তিতে যখন Trumbo মূভ্যি নিয়ে রিভিউ লিখবো তখন বিস্তারিত সব বলবো। ক্ষেপার কিছুই নাই!



Roman Holiday সিনেমার অনেক নাম শুনেছি কিন্তু দেখা হয়নি কখনো। Trumbo সিনেমা দেখে অনেকটা অনুপ্রাণিত হয়ে এই ছবিটি দেখা হয় আমার। ১৯৫৩ সালের এই ছবিটির পরিচালক ছিলেন William Wyler যিনি Ben-Hur (1959), The Best Years of Our Lives (1946), এবং Mrs. Miniver (1942) ছবির জন্য সেরা পরিচালক হিসেবে অস্কার পান। তার এই তিনটে ছবি Best Picture পদেও অস্কার জিতে। সেরকম উচুমানের পরিচালক ছিলেন Roman Holiday সিনেমার পরিচালক। অসাধারণ!



আসলে এই সিনেমায় সব কিছুতেই সেরাদের মিলন মেলা ছিল। পরিচালক William Wyler ও চিত্রনাট্যকার Dalton Trumbo এর পাশাপাশি অভিনয়ও ছিল সেই সময়কার তূখর অভিনয় শিল্পী Gregory Peck ও Audrey Hepburn। Audrey Hepburn তার দূর্দান্ত অভিনয়ের জন্য Best Actress পদে অস্কার পান।

আমার দেখা মতে সেরা ১০ রোমান্টিক সিনেমার মধ্যে একটি হলো এই সিনেমা Roman Holiday। বেশ ভালো লেগেছে। সাদামাটা গল্প কিন্তু অসাধারণভাবে ধারনকৃত সব দৃশ্য।

Ann (Audrey Hepburn), একজন প্রিন্সেস যিনি ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণে বের হয়েছেন তিনি যখন ইতালি আসেন তখন উনি বেশ ক্লান্ত হয়ে পড়েন ও এতো ফর্মাল জীবনযাপনের কারণে হতাশাগ্রস্থ হয়ে যান। তখন তার ডাক্তার তাকে ঘুমের অসুধ দেন যাতে টার ভালো ঘুম হয় কিন্তু সে রাতের বেলায় চুপে চুপে বের হয়ে পড়েন।

এরপরেই ঘটতে থাকে মজার সব কাহিনী। Joe Bradley (Gregory Peck) এর সাথে তার পরিচয় হয়। Joe একজন আমেরিকান রিপোর্টার যিনি ইতালির রোমে থেকে American news service এর জন্য কাজ করেন। Joe তখনো বুঝতে পারি নাই Ann যে প্রিন্সেস। যখন সে খবরের কাগজে Ann এর ছবি দেখলো তখন সে টের পেলো যে Ann একজন প্রিন্সেস। এভাবেই মজার মজার ঘটনা দিয়ে এগুতে থাকে সিনেমাটি।

আমি ৯/১০ দেব এই সিনেমাটিকে।

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×