somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Cell 211-- চরমভাবে উপভোগ করার মতো এক স্প্যানীশ ছবি।

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Cell 211 ছবিটা কিন্তু আমার বেশ কিছুদিন আগে দেখা। অনেক আগেই রিভিউ লেখার ইচ্ছে ছিল কিন্তু ঝামেলার কারণে তা আর হয়ে উঠেনি। স্প্যানীশ সিনেমা Cell 211 সত্যিকার অর্থে একটি অস্থির রকমের ছবি। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি মূহুর্ত চরম উপভোগ করিছি সিনেমাটি দেখে। দেখার আগে দ্বিধা করছিলাম যে দেখবো কিনা। কারণ অন্য একটা ছবি দেখার ইচ্ছে ছিল। দেখার পর মনো হলো বেশ ভালো সিদ্ধান্তই ছিল আমার। ছবিটি যারা এখনো দেখেননি তারা দেখে ফেলুন সিনেমাটি। আশা করি ভালো সময় কাটবে।

ছবিটির পরিচালক Daniel Monzón খুব চমৎকারভাবে সিনেমাটি বানিয়েছেন। একটি কারাগারে বন্ধী কয়েদিদের কাহীনি নিয়ে নির্মিত সিনেমা Cell 211। পুরো সিনেমাটিতে কয়েদিদের কাহীনি দেখানো হয়েছে যেখানে হুয়ান ওলিভার নামের একজন প্রিজন অফিসার রয়েছে যে সেই কারাগারে অফিসার হিসেবে নতুন যোগদান করেছে। তার রয়েছে এক অন্তঃসত্বা স্ত্রী। দূর্ভাগ্যক্রমে কারাগারে একটি দূর্ঘটনা ঘটে যার ফলে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তাকে নিয়ে যাওয়া হয় একটি কক্ষে যার নাম্বার 211। কয়েদীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এবং এক পর্যায়ে কয়েদীরা পুরো জেলখানার কর্তৃত্ব নিয়ে নেয়।



হুয়ানের যখন জ্ঞান ফিরে তখন সে কয়েদিদেরকে অফিসার হিসেবে পরিচয় না দিয়ে একজন কয়েদি হিসেবেই পরিচয় দেয়। সে তাদেরকে বুঝাতে সক্ষম হয় যে সে তাদেরই একজন। হুয়ানের অন্তঃসত্বা স্ত্রী যখন জানতে পারে যে তার স্বামী কয়েদীদের মাঝে রয়েছে তখন সে কারাগারের ওখানে যায় দাবী জানাতে যাতে তার স্বামীকে সেখান থেকে উদ্ধার করা হয়। কিন্তু হুয়ানের স্ত্রীকে পুলিশ আঘাত করে খুব খারাপভাবে যার ফলে সে এক সময় মারা যায়। হুয়ান জানতে পারে যে তার স্ত্রী গুরুতর আহত কিন্তু হুয়ানকে জানতে দেওয়া হয়না যে তার স্ত্রী যে আসলে মারা গিয়েছে।

এরপর যখন হুয়ান একটা সময় জানতে পারে যে একজন পুলিশ অফিসারের আঘাতে তার স্ত্রী মারা গিয়েছিল এবং ঠিক সেই পুলিশ অফিসারকেই যখন সে কারাগারের ভেতর দেখতে পায় তখন সে হয়ে ওঠে এক অন্যরকম মানুষ। যে একটা সময় জেলখানা থেকে বের হবার জন্য অস্থির হয়ে ছিল তার স্ত্রীর কাছে যাবার জন্য সেই করে বসলো এক "জঘন্য" কাজ। আর বললাম না। নিজেরা দেখুন। আমি ৯/১০ দিয়েছি এই সিনেমাকে।

সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৫
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×