somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরনিন্দা নিয়ে কিছু কথা।

১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরনিন্দা যে কত বিরাট বড় একটি অপরাধ সেটি ইমাম গাযযালী (রহ) যেভাবে সুন্দর করে ব্যাখ্যা করেছেন এরকম ব্যাখ্যা আমার মনে হয় না আর কেউ করতে পেরেছে। পরনিন্দাটা কি? কারও অনুপুস্থিতিতে তার কাজ বা কথার অপ্রিয় সমালোচনা করার নামই পরনিন্দা বা গীবত। এ মারাত্মক ব্যাধি মুসলিম সমাজে যতটা প্রকট হয়ে দেখা দিয়েছে এরূপ আর কোন জাতির মধ্যে নেই। অথচ সকলেই জানে গীবত অতি ঘৃণিত কাজ। এতদসত্বেও লোকে তা করে তৃপ্তি লাভ করে।

এ মারাত্মক ব্যাধির চিকিৎসার জন্য সর্ব প্রথম প্রয়োজন তার কারণ বের করা। ইমাম গাযযালী (রহ) যথেষ্ট গবেষণা করে তার কারণ বের করেছেন। তার মধ্যে আটটি কারণ স্বভাবত সকলের মধ্যেই পাওয়া যায়।

আটটি কারণগুলো কি কি:

(ক) মানুষ যখন কারও কোন কথায় রাগান্বিত হয় এবং সে ক্রোধ যদি ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যায় তখনই প্রতিপক্ষের অনর্থক এবং অপ্রিয় সমালোচনা মুখে আসে। এতে সে মনে করে আমি প্রতিপক্ষের প্রতিশোধ গ্রহণ করেছি। এতে তার অন্তরের জ্বালা অনেকটা প্রশমিত হয়।

(খ) কোন মজলিশে কারও গীবত হতে থাকলে তখন যদি কোন লোক সেখানে এসে উপস্থিত হয় তখন আগন্তুকও সে গীবতে অংশ গ্রহণ করতে বাধ্য হয়। কারণ, তার চুপ থাকা বা প্রতিবাদ করা মজলিশের কেউ বরদাশত করবে না।

(গ) কারও মনে যদি এ ধারনা জন্মে যে, ভবিষ্যতে অমুক ব্যক্তি আমার বদনাম করতে পারে তবে সে পূর্ব থেকেই ই ব্যক্তির নামে কূৎসা রটনা আরম্ভ করে দেয়। উদ্দেশ্য যাতে তার সম্পর্কে কোন কুৎসা লোকের অন্তরে বিশ্বাস জন্মাতে না পারে। আর যদি পরে গীবত করেও তখন সে বলতে পারে আমি তার সম্পর্কে সত্য প্রকাশ করে দেয়ায় সে আমার সাথে এমন শত্রুতা করছে।

(ঘ) প্রকৃতপক্ষে কারও প্রতি যখন কোন মিথ্যা বা অমুলক অপবাদ প্রয়োগ করা হয় এবং সে ব্যাক্তি নিজকে নির্দোষ প্রমাণ করতে চায় তখন প্রমাণ স্বরূপ এমন ব্যাক্তির নাম পেশ করে যে প্রকৃতপক্ষেই ঐ ধরনের অপবাদের যোগ্য। কিন্তু তার উচিত ছিল আত্ম-পক্ষ সমর্থন করা-অন্য লোকের দৃষ্টান্ত দেয়া নয়।

(ঙ) নিজের ব্যক্তিত্ব ও কৃতিত্ব প্রকাশ করার জন্য সাধারনত অন্যের সমালোচনা করা হয়। যেমন এক লেখক অন্য লেখক সম্পর্কে বলে তার ভাষায় কোন প্রাণ নেই, আবেগ নেই। তার এ উক্তির অন্তরালে লুকায়িত থাকে যে তার নিজের ভাষা অত্যন্ত সরল এবং উপভোগ্য।

(চ)কোন ব্যক্তি তা সমকক্ষ বা সমসাময়িক ব্যাক্তির সুনাম সুখ্যাতি সহ্য করতে পারেনা। অগত্যা সে তার গীবত করতে আরম্ভ করে যেন জন সাধারণের মন থেকে তার মান-মর্যাদা লোপ পায়।

(ছ) হাসি-তামাসার জন্য মানুষ অনেক সময় অন্যের কুৎসা করে এতে আসর গরম হয় এবং সকলেই গোপন তথ্য প্রকাশের স্বাদে আপ্লুত হয়।

(জ) কারও প্রতি ব্যঙ্গ বিদ্রুপ এবং উপহাস করার উদ্দেশ্যেও অনেক সময় গীবত করা হয়।

উপরোক্ত কারণগুলো সাধারণতঃ সকলের চরিত্রের সাথেই সংমিশ্রিত।












সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×