
আজকে সিনেমা নিয়ে কোন রিভিউ লিখছিনা। যেহেতু সবাই এখন বিশ্বকাপ ফুটবল লিয়ে ব্যস্ত তাই ভাবলাম ফুটবল নিয়েই কিছু লিখি। দীর্ঘ ৪বছর অপেক্ষার পর অবশেষে ২০১৮ বিশ্বকাপ শুরু হলো রাশিয়ায়। উদ্বোধনী অনুষ্ঠানটা ছিল মোটামুটি। আমার কাছে খুব ভালও লাগেনি আবার খারাপও লাগেনি। তবে ২০১৪ সালের বিশ্বকাপের উদ্বোধনী থেকে অনেকটাই ভালো ছিল। রবি উইলিয়ামসের গানগুলো ছিল ভালো। প্রথম খেলা ছিল রাশিয়া বনাম সৌদি আরবের সাথে। আমি খেলার আগে প্রেডিকশন করেছিলাম রাশিয়া খুব ভালোভাবে ২--১ গোলে জিতবে। অসাধারণ খেলা দিয়ে রাশিয়া তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করলো। অনেকেই ধারনা করে রেখেছিল যে সৌদি আরবের সাথে খুব বেশী হলে ২--০ বা ২--১ গোলে রাশিয়া জিতবে। কিন্তু তাই বলে ৫--০! সৌদি আরবের খেলা দেখে ২০০২ সালের বিশ্বকাপের খেলার কথা মনে পড়ে গেল যখন এই সৌদি আরব জার্মানদের কাছে ৮--০ গোলে হেরেছিল। আজকের খেলা দেখে সে ১৯৯০ সালের বিশ্বকাপের কথাও মনে পড়ে গেল যখন জার্মান দল ৫--১ গোলে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল। ঐ সময় অনেক ছোট ছিলাম কিন্তু তাও মনে আছে। রাশিয়া প্রথম থেকেই আক্রমন করে খেলছিল, কোন রকম সুযোগ দিচ্ছিলোনা সৌদি আরবের খেলোয়াড়দের। ৫টা গোল দিয়ে তারা গ্রুপের শীর্ষে রয়েছে। দেখা যাক কতো দূর কি করতে পারে। ৬০ভাগ পজেশন সৌদি আরবের দখলে থাকলেও তারা সেটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। প্রথম গোলটা ছিল গাজিন্সকির, চেরিশেভের দুটো গোলের মধ্যে দ্বিতীয় গোলটা চমৎকার ছিল। ঝিউবার গোলটাও ছিল ভালো তবে অতিরিক্ত সময়ে গোলোভিনের ফ্রী কিকের গোলটি ছিল সত্যিকার অর্থে অসাধারণ।
আজকের খেলায় রাশিয়াকে দেব ৫/৫
সৌদি আরবকে দেব ১/৫
ছবি সংগ্রহ: https://www.facebook.com/fifaworldcup/ ।

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



