somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিনকু১৯৭৭
কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

আমার পছন্দের কিছু নাটকের সাউন্ডট্র্যাক।

২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি জানি আমার সাথে অনেকেই একমত হবেন যে আশি-নব্বইয়ের দশকে আমাদের দেশে যেসব নাটক হতো সেরকম নাটক এখন খুব একটা দেখা যায়না। এখনকার সময়যে ভালো নাটক হয় না সেটা কিন্তু বলছিনা। এখনও বাঘা বাঘা অভিনেতা আছে, পরিচালক আছে কিন্তু ঐ সময়কার অভিনেতাদের অভিনয় এতটাই মনমুগ্ধকর ছিল যে তাদের অভিনয় এখনো মাথার মগজে রয়েছে।

আর তখনকার সময়ে শুধু অভিনেতারাই নয়, একটা নাটকের সব কিছুই কোয়ালিটি সম্পন্ন ছিল। ঠিক সেরকমই তখনকার সময়ের নাটকগুলোর সাউন্ডট্র্যাকগুলও ছিল চমৎকার। আমাকে এখনো জিজ্ঞেস করলে আমি ঠাসঠাস করে বলে যাবো: এই সব দিন রাত্রি, ঢাকায় থাকি, বহুব্রীহি, কোথাও কেউ নেই এর সাউন্ডট্র্যাকগুলো এখনও আমার ফেভারেট। এই নাটকগুলোর সাউন্ডট্র্যাকের কোয়ালিটি এখনও পর্যন্ত সেরা। বিগত ১৫--১৬ বছরে আমার খুব স্মরণে আসেনা মনে পরার মতো নাটকের দূর্দান্ত সাউন্ডট্র্যাক। অতি সম্প্রতিও যেসব নাটক দেখা হয়েছে, যদিও খুব বেশী একটা নাটক দেখা হয় নাই, সেসব নাটকগুলোর গল্প চমৎকার তবে সাউন্ডট্র্যাক মনে রাখার মতো না।



বিটিভিতে সেই আশির দশকে "ঢাকায় থাকি" নাটকটি যখন দেখাতো তখন আমি একেবারেই ছোট। নাটকটির টাইটেল থীম আমার তখন থেকেই মনে আছে। এরকম নয় যে বড় হওয়ার পর শোনা হয়েছিল তাই মনে পরে গিয়েছিল। ঐ ছোটবেলাতেই যখন শুনতাম টিভিতে তখন থেকেই মনে গেঁথে গিয়েছিল টাইটেল থীমটি। খন্দকার নুরুল আলমের "ঢাকায় থাকি" ও "বহুব্রীহি" নাটকের সাউন্ডট্র্যাক চমৎকার এবং আমি মনে করি উনি হলিউডের কোনো সাুন্ড কম্পোজার হলে বেশ নাম করতেন।

মকসুদ জামিল মিন্টুর "কোথাও কেউ নেই" এর ওপেনিং সাউন্ডট্র্যাক নিশ্চয়ই মনে আছে? আমি কখনই ভুলি নাই। ভোলার মতও নয়। নাটকটির সাথে মিল রেখে এতো সুন্দর একটা সাউন্ড কম্পোজিশন সত্যিই চমৎকার। মকসুদ জামিল মিন্টুরও বেশ যোগ্যতা আছে হলিউডের মতো জায়গায় কাজ করবার। জানিনা আজ এইসব বাঘা বাঘা সাউন্ড কম্পোজাররা কোথায়।



২০০৩ সালে NTV-তে রঙের মানুষ নাটক হতো এই নাটকটা একদিক দিয়ে যেমন ছিল চমৎকার ঠিক এস.আই.টুটুলের গাওয়া ওপেনিং টাইটেল গানটাও ছিলো চমৎকার। আমি একটা ভিডিও বানিয়েছি যেটাতে আমার শোনা মতে সেরা নাটকগুলোর সাউন্ডট্র্যাকগুলো সব একত্রিত করেছি। আপনাদের শোনার জন্য অনুরোধ করছি। আশা করি ভালো লাগবে। 

সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৫৮
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×