somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথায় শফি সাহেব,চরমোনাই পীর ঈদের জামাতেও যে হামলা হচ্ছে!

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খুব জানতে ইচ্ছে করে ২০১৩ সালে হুট করে উদয় হওয়া ইসলাম রক্ষার আন্দোলনের নাম করে হেপাজতী ইসলামের সেই কথিত মুসলমান এবং তাদের নেতা জনাব শফি সাহেব এবং বাবুনগরী আজ কোথায়? মতিঝিলে ইসলাম রক্ষার নাম করে দুদিন ব্যপি যে তান্ডব জ্বালাও পোড়াও, দেশের সম্পদ ধংশ করে, ছোট ছোট বাচ্চাদের ইসলাম রক্ষার আন্দোলন নামক মিথ্যা কথা বলে মতিঝিলে তান্ডব চালিয়েছিলেন। আজ তিনি ও তার দল কোথায়?
খুব জানতে ইচ্ছে করে বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং তাদের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল যিনি গত এক মাস আগেও সোহরাওয়াদীতে বিশাল এক জনসমাবেশে হুঙ্কার ছেড়ে বলেছিলেন তারা ইসলাম রক্ষার জন্য যুদ্ধে যেতে প্রস্তুত। সেই সমাবেশে ঢাকা ভার্সিটি এবং বর্তমান সরকারকে নাস্তিক উপমা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে সোহরাওযার্দী উদ্যান কাঁপিয়েছিলো।আজ কোথায় তিনি এবং তার দল
খুব জানতে ইচ্ছে করে কোথায় সেই জামাতে ইসলাম যারা ইসলাম রক্ষার নাম করে গাড়িতে আগুন আর পেট্রোল বোমাবাজীতে মানুষ মারা আর তলে তলে ক্ষমার আসনে অধিষ্ঠিত হওয়ার সেই কৌশুলি নেতারা যারা রাজ পথে হুঙ্কার ছেড়ে বলেছে এদেশ অমুসলীম ও বিধর্মীদের হাতে বন্দি হতে দেবো না। আজ কোথায় সেই জিহাদী ভায়েরা?
পবিত্র ঈদের দিন শোলাকিয়াতে এতবড় হামলা হলো, গুলশানে যখন তারাবি পড়ার সময় ঠিক তখন বাংলাদেশের ইতিহাসে আর একটি জঘন্যতম জঙ্গি হামলা ও এতগুলো মানুষকে জবাই করা হলো তার বিরুদ্ধে একটা টু শব্দ পর্যন্ত ওইসব কথিত হেপাজতী ইসলাম,বাংলাদেশ ইসলামি আন্দোলন বা জামাতে ইসলাম করলো না! তাহলে কি গুলশান হামলা বা শোলাকিয়া হামলা তাদের কাছে বৈধ বা ইসলাম শুদ্ধ!
এই ঘটনার পরে আজ তো রাজপথ কাঁপানোর কথা ছিলো ইসলাম রক্ষার আন্দোলনের নামে। আজ তো জিহাদ ঘোষনা করার কথা ছিলো ওই সব জঙ্গিদের বিরুদ্ধে যারা গুলশান এবং শোলাকিয়াতে ইসলামের নাম করে এতগুলো মানুষ মারলো!
দেশে যখন যুদ্ধাপরধীর বিচার শুরু হলো তখনই আপনাদের মনে হলো দেশে ইসলাম ধংশের পায়তারা চালাচ্ছে, নাস্তিকেরা। নেমে পড়লেন রাস্তায়, ধংশজজ্ঞ চালালেন! আবার হুট করেই আপনার হাওয়া হয়ে গেলেন! ২০১৩ সালের আগে কি বাংলাদেশে নাস্তিক ছিলো না? নাকি উদেশ্য ছিলো অন্য কিছু কেননা তখন তো যুদ্ধাপরাধির সাজা দেয়ার প্রস্তুতি চলছিলো!
দেশের এই সংকটময় পরিস্থিতিতে জানতে ইচ্ছে করে অনেক কিছুই। অনেক প্রশ্ন মনের ভেতরে দানা বাধছে বার বার। দিন যাচ্ছে আর ভেতরে প্রশ্ন দানা বাধছে। আমরা কেমন মুসলমান? নাকি আমরা আদৈও কোন মুসলাম নই, নাকি ইসলাম এবং মুসলামান নামধারী শয়তান আমরা! যারা শুধু মাত্র আসলাম কে ধংশ করার জন্যই মুসলমানের ছদ্দবেশ ধারন করেছি! যাদের কে ইসলামের শত্রু বা নাস্তিক বলে অপবাদ দিয়েছেন আজ তারাই এইসব জঙ্গি বা মুসলমান হত্যার প্রতিবাদ করছে আর আপনারা!?
ভাবতে চাই না আপনারা আর জঙ্গি গোষ্ঠি একই সুত্রে গাঁথা। শুধু এতটুকু ভাবতে চাই যারা ইসলাম ধংশের পায়তারা করছে তাদের বিরুদ্ধে সবাই সোচ্চার হবে, এদেশের কোন জঙ্গিবাদ ঠায় পাবে না, এদেশে ইসলামের নাম করে ইসলামকে ধংশ করার সুজোগ কেউ পাবে না। আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম এবং আমি একজন বাংলাদেশী এটা সবার সামনে বুক ফুলিয়ে গর্বের সহিত বলতে চাই...
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×