somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মহত্যা!!! মুক্তি, নাকি জীবনের অপচয়?

২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগে যে প্রতিষ্ঠানে চাকরি করতাম সেখানকার ছাত্র হোস্টেলের গার্ড কামাল ভাই। তার ছোট্ট একটা ফুটফুটে মেয়ে আছে। পেশায় গার্ড হলে কি হবে প্রতিটা বাবার কাছেই তার মেয়ে তার রাজকন্যা। একবার কলেজে গণ্ডগোলের সময় কারোকাছে শুনেছে তার বাবাকে পুলিশ মারছে। ওমনি বাড়ী থেকে দৌড়ে এসে বাবার কোলে উঠে গলা জড়িয়ে কান্না করছে। বাবাকে ছেড়ে কোনভাবেই বাড়ী ফিরবে না, যদি আবার পুলিশ আসে তার বাবাকে মারতে। তার সেই ছোট রাজকন্যাটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। প্রতি মাসে এই ছোট মেয়েটির রক্ত বদলাতে হয়। একজন সামান্য গার্ডের জন্যে এ তো আর যা তা কথা নয়। ছোট মেয়ে তার রোগটাও বোঝেনা, যখন রক্ত নষ্ট হতে শুরু করে বাবা মাকে বলে তাকে অনেক মশা কামড়াচ্ছে। কামাল ভাই বললেন, “স্যার চিকিৎসা করে আর কুলাতে পারিনা, এবার বুঝি ছেড়েই দিতে হবে”। কতটা অসহায় হলে একজন পিতা তার রাজকন্যাকে মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারে

অন্য দিকে রংপুর মেডিকেল কলেজ এর বারান্দায় লিভার সিরোসিসে আক্রান্ত এক পিতা বাঁচার জন্যে লড়াই করছে, সাথে তার স্ত্রী ও দুই সন্তান। তৃতীয় সন্তান আমি নিজে, থাকি মেডিকেলের পাসেই এক মেসে। সামনে পরীক্ষা তাই আমার বেশী সময় হাসপাতালে থাকা নিষেধ। জীবন মৃত্যুর পার্থক্য কতটা সুক্ষ হতে পারে, বাঁচার জন্যে লড়াই কতটা নির্মম হতে পারে এটা হাসপাতালে নিজের বাবাকে না দেখলে বুঝতাম না। যেখানে মৃত্যুর জন্যে দিন গুনতে থাকা একজনের পাশের বেডের রোগীটা তার চোখের সামনে মারা যায়,সেখানে একটি ভোরের আলো মানে তারকাছে আরেকটা দিন বেঁচে থাকার আনন্দ। সেদিন সকালে পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ হাসপাতাল থেকে ফোন আসলো। গিয়ে আর বাবার সাথে কোন কথা বলতে পারিনি। গল্পটা আজ থেকে প্রায় ৯ বছর আগের।

জীবন সৃষ্টিকর্তার এক অমূল্য উপহার। যখন শুনি কেউ আত্মহত্যা করেছে তখন আমি ভেবে পাইনা জীবন নিয়ে মানুষ এমন বিলাসীতা কি করে করতে পারে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি ৪০সে. কোন একজন আত্মহত্যা করে। জাপানে একটি পাহাড়ের নাম ই দেয়া হয়েছে Suicide Mountain যেখানে মানুষ একা ও দলবেঁধে আত্মহত্যা করতে যায়। আমরাও পিছিয়ে নেই, প্রতিদিন গড়ে ২৮ জন করে বছরে প্রায় ১০,০০০ মানুষ আত্মহত্যা করে বাংলাদেশে। অবাক করার বিষয় হল গুগলে সার্চ দিয়ে দেখি ০.৪৭সেকেন্ডে ৫,১১,০০০ টি পেজ পাওয়া গেলো যেখানে বলা আছে কি করে সহজে, কম খরছে, ব্যাথা মুক্ত উপায়ে আত্মহত্যা করা যায়। এর নতুন সংযোজন মনে হয় সিংহের খাঁচায় লাফিয়ে আত্মহত্যা করা।

আত্মহত্যা হল জীবন সংগ্রাম থেকে মুক্তি পাবার সবচে কাপুরুসচিত উপায়। যে অবস্থাই তৈরি হোক না কেন চারপাশে একটি বার তাকিয়ে দেখুন আপনার থেকেও কত কষ্ট নিয়ে বেঁচে আছে কত মানুষ। বরং না মরে আপনার মত কষ্টে থাকা অন্তত একটি মানুষের কষ্ট মুছে দিতে চেষ্টা করুন। আমার বিশ্বাস জীবনের নতুন অর্থ খুজে পাবেন। মুহূর্তের কষ্ট টা সাময়িক, সময় মানুষের মনের অনেক বড় বড় ক্ষত পূরণ করে দিতে পারে...............
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ রাত ১০:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×