ভালবাসতে হবেনা,
শুধু মুচকি হাসি দিয়ে কথা বলো ।
ভালবাসি বলতে হবেনা,
শুধু যাওয়ার সময় একবার বলো;
সাবধানে থেকো ।
পাশে থাকতে হবেনা,
শুধু দূরে থেকেই খবর নিয়ো;
কেমন আছি?
হাত ধরতে হবেনা,
শুধু মাঝে মাঝে দেখো
শরীরে জ্বর আছে কিনা?
মোবাইলে শতবার কল দিতে হবেনা,
শুধু দুইবার অথবা একবার ফোন দিয়ে,
জিজ্ঞেস করো খেয়েছি কিনা?
মিষ্টি মিষ্টি কথা বলতে হবেনা,
শুধু মাঝে মাঝে দুষ্টুমির ঝগড়া করো ।
ভালবাসি বলে জড়িয়ে ধরতে হবেনা,
শুধু ক্লান্ত হলে যেন পড়ে না যাই;
সেদিকে খেয়াল রেখো।
তোমায় কিছুই করতে হবেনা,
শুধু আমায় ভালবাসতে দিয়ো;
বাধা দিয়োনা!
---রিশান মাহমুদ রোহান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



