বিব্রতকর
৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন একলা রাস্তা ধরে বেশ আয়েশে হাঁটছিলাম। বাসায় ফিরছিলাম। পিছন থেকে শুনলাম, চাকমা চাকমা বলে বেশ কয়েকজন নিজেদের মধ্যে বলাবলি করছে। পাশ কাটিয়ে আসলাম। চা খাব বলে ছোট্ট একটা চায়ের দোকানে বসলাম। সেখানেও একই অবস্থা। কয়েকজন ভদ্রলোকের মতো রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। তারাও চাকমা চাকমা বলে চলে গেল।
আমার মনে হয় আমার মতো অনেকেই আছেন যারা এরকম বিব্রতকর পরিস্থিতিতে প্রায়ই পড়েন। ওদের কথা শুনে মনে হয় এদেশে বোধয় চাকমা ছাড়া দ্বিতীয় আর কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠী নেই। আর ভাবখানা এমন যেন তারা বলতে চায়, ‘কে কোথায় আছিস্ আয়, এই চিড়িয়াখানার পাখিটারে দেখে যা’। কথা হচ্ছে আমি গারো, খাসিয়া বা চাকমা যাই হই না কেন তা কি রাস্তায় ঢাকঢোল পিটিয়ে সবাইকে বলতে হবে? এটা কোন্ ধরণের নীচু মানসিকতা? কই আমি তো এমন হতে দেখিনি যখন কোন বাঙালী রাস্তা বা পার্কে বসে থাকে তখন অন্যান্য জাতিদের ‘বাঙালী বাঙালী’ বলে বিকৃতভাবে চিৎকার করতে। এমনকি গারো বা খাসিয়াদের অঞ্চলে কোন বাঙালী গেলেও এরকম মানসিকতা নিয়ে কাউকে কিছু বলতে শুনিনি। এই ধরণের মানসিকতা মানুষের জন্য কখনোই মঙ্গলজনক হতে পারে না। বিব্রতকর এই রকম মানসিকতার ইতিবাচক পরিবর্তন হোক তাই আশা করি।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন