somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিমল ও দেশের পরিস্থিতি নিয়ে ২০১১ এর আগস্ট মাসে লেখা একটি গল্প!!

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওয়ান নাইট ইন প্রিজন



ছেলেটিকে প্রায় গলা ধাক্কা দিয়ে প্রিজন সেলের ভিতর ঢুকিয়ে দিল পুলিশ। ধাক্কা সামলাতে না পেরে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ল সে। পড়িমরি করে উঠে আবার সে লকাপের দরজার কাছে ছুটে গেল। কর্তব্যরত পুলিশ ততক্ষনে তালা মেরে দিয়েছে। ছেলেটি চিত্কা র করে একবার বলল, “আমাকে ছেড়ে দাও, আমি কোন অপরাধ করি নি। তোমরা ভুল করছো।” দ্বিতীয়বার এই কথাগুলো বলতে গিয়ে তার গলা দিয়ে স্বর বের হল না। গলা শুকিয়ে কাঁঠ হয়ে গেছে। নিজেকে ভীষন অসহায় বোধ করছে সে। পড়নে জিন্স এবং টি-শার্ট পরা ছেলেটির বয়স ১৯-২০ বছর হবে। অসার:শূন্য হয়ে ধীর পায়ে হেঁটে দেয়ালের কাছে এসে দেয়ালঘেষে বসে হাঁটুতে মাথা রেখে একমুর্হুতেই নিরব হয়ে গেল।

সেলের এক কোণে অন্ধকারে দেখা যায় না এমনভাবে শুয়ে ছিল একজন। সে কুতকুতে চোখে ছেলেটির দিকে তাকিয়ে ঘটনা বোঝার চেষ্টা করছে। কিছুক্ষন পর উঠে এসে ছেলেটির পাশে বসল। ওকে একটা ঠেলা দিয়ে বলল, “এই?” ছেলেটা চমকে উঠল। মাথা তুলে পাশের লোকটিকে দেখে সে একটু ভয় পেয়ে গেল। কেননা এই ঘরে সে আর কাউকে দেখেনি,এ এল কোত্থেকে? লোকটি তার দাঁত বের করে হাসছে। মুখ থেকে বোটকা গন্ধ নাকে আসায় ছেলেটা একটু সরে বসল। তাছাড়া এত বিশ্রী করে একটা মানুষ হাসতে পারে তা তার জানা ছিল না।”ভয় পাইছো?” দাঁত বের করে হাসতে হাসতে জিজ্ঞেস করে লোকটি। “আজকে প্রথম তো তাই একটু বেশী ভয় পাইছো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি তো মনে কর প্রায় দু’মাস এখানে কাঁটাইয়া দিলাম। এখন আর ভয় ডর লাগে না।”

ছেলেটা লোকটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। “তোমার কেসটা কি?” জিজ্ঞেস করল লোকটি। ছেলেটা কথা বলতে গিয়ে টের পেল তার গলা দিয়ে এখনো কোন কথা বের হচ্ছে না। একটু ঢোঁক গিলে ও বলল, “আমি কোন অপরাধ করি নি। ওরা হঠাত্‍ করে রাস্তা থেকে আমাকে ধরে এনেছে।”

“খাইছে!” বলে লোকটি নিজের মাথায় হাত দিল। তারপর বিড়বিড় করে বলল, “ক্যাস তো খুবই খারাপ।” তারপর বলল, “তা এত রাতে তুমি রাস্তায় কি করছিলা?” ছেলেটা কৈফিয়তের সুরে বলতে লাগল। যেন এই লোকটিকে বললে তার কোন উপকার হবে, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি।হলে থাকি। আমার বোন থাকে এ্যলিফেন্ট রোড। রাতে ও একটু অসুস্থ হয়ে যাওয়ায় আমাকে যেতে বলে। কোন রিকশা না পেয়ে আমি হেঁটেই রওনা দেই। হঠাত্‍ পুলিশ আমাকে ধরল। তারপর আমার কোন কথা না শুনেই নিয়ে এল এখানে।”
“হুম” করে লোকটি গম্ভীর হয়ে গেল। কিছুক্ষন পর আবার দাঁত বের করে হেসে বলল, “কি আর করবা? থাক কিছুদিন। জীবনে সবকিছুর-ই অভিজ্ঞতার দরকার আছে।”

ছেলেটি ঢোঁক গিলল। তারপর একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল,”আপনি কি অপরাধ করেছিলেন?”
“ঐ যে বললাম,জীবনে সবকিছুর-ই অভিজ্ঞতার দরকার আছে। তো একটা অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে ধরা পড়ে গেছি আর কি!”উত্তর দিল লোকটি।
“কিসের অভিজ্ঞতা?”
“ও তুমি বুঝবা না। এখনো ছোট তো। তবে ভাই বুঝছো,আমার কপালটাই খারাপ। মেয়েটা ছিল এক নাম্বারে ফাজিল। আমি তার শিক্ষক। শিক্ষক কিছু করলে সেটা আর দশটা মানুষকে বলতে আছে? শিক্ষকের অপমান হয় না?”

ছেলেটি লোকটির দিকে তাকিয়ে রইল। একটু ভেবে বলল, “আপনি কে বলুন তো?” লোকটি আবারও একগাল হাসল। “আমি তো দেশের এখন সবচেয়ে আলোচিত ব্যাক্তিত্ব। আমাকে সবাই চেনে। তুমি চিন না?”
ছেলেটি চট করে চিনতে পারল। চোখ বড় বড় করে বলল, “পরিমল?পরিমল জয়ধর?”
পরিমল খিক খিক করে হাসতে হাসতে মাথা দোলালো। ছেলেটি বলল, “কাল তো ২৫ আগস্ট। কাল না আপনার বিচার হবে?” পরিমলের মুখ ফ্যাকাশে হয়ে গেল।কিছুক্ষনপর হঠাত্‍ সে রেগে উঠল, “বিচার হবে মানে কি? দেশে আরো কত মানুষ এই অপরাধ করে বেড়াচ্ছে। সবাই পার পেয়ে যায়। আমার কপালটাই খারাপ। আমিই ধরা পড়ছি।” এই বলে পরিমল হাত দিয়ে নিজের কপাল চাপরাতে লাগল। ছেলেটা পরিমলের হাত ধরে ফেলে বলল, “কিন্তু আপনার শাস্তি হওয়া উচিত। তা না হলে এই অপরাধ আরো বেড়ে যাবে। আপনি জঘন্য কাজ করেছেন।” হ্যাচকা টান দিয়ে হাত ছাড়িয়ে নেয় পরিমল। বলে, “যাও যাও নিজের চরকায় তেল দাও। পড়ছ পুলিশের হাতে তোমার নিজের জীবনের কোন ঠিক আছে? কালকে যখন টেনে হিঁচড়ে নিয়ে জনতার হাতে ছেঁড়ে দিবে তখন তো গনপিটুনি খাইয়া মরবা।”

ছেলেটি হঠাত্‍ স্তব্ধ হয়ে যায়। তার রক্তশূন্য মুখে এসে ভর করে বিভিষিকা। সকাল হয়। আজ পরিমলের বিচার। পুলিশ এসে ওকে আদালতে নিয়ে যায়। তার ঠিক আধাঘন্টা পর পুলিশ আবার আসে। টেনে হিঁচড়ে ভ্যানে তুলে ছেলেটিকে। রক্তশূন্য চোখেমুখে পরিমলের শেষ কথাগুলো শেষবারের মত মনে পড়ে ছেলেটির।




ফটো সিলেক্ট করেছেন ব্লগার মুশাসি

সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
২৯টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×