কখন কখনও আমাদের চারপাশে অনেক অদ্ভুত ঘটনা ঘটে যা আমদের করো মনে কষ্ট দেয় করো বা আনন্দ। এমনই এক ছোট কাহিনী ঘঠেছে আমার জীবনে। ছোটবেলা থেকে পশুপাখির সাথে আমার অনেক হৃদ্যতা।তাদের প্রতি আমার সবসময় স্নেহ, ভালবাসা আর সহানুভূতি ভরপুর। তাই কাছ থেকে যাদের দেখি ওই নিরীহ পশুগুলোকে অকারণে অত্যাচার করতে তখন খুব কষ্ট লাগে। এইতো গত এক সপ্তাহ আগের ঘটনা,আমি আমাদের পাড়ায় একটা কুকুরকে দেখে মায়ায় জড়াই পড়ি।আমি নিজের অজান্তে কুকুরটিকে আমার মনে স্থান দেই। এরপর প্রায় প্রতিদিন বাসা থেকে বের হয়ে তাকে খাবার দিতে যাই ,সঙ্গে আমার এক বোন। পাড়ার কিছু অসুস্থ মনের লোক আমাদের এই পশুর প্রতি ভালবাসাকে হাসি ঠাট্টাতে পরিণত করে। একদিন হঠাত উঠেপড়ে লাগে ওই কুকুরটিকে পাড়া থেকে তাড়াতে। এতদিন ওই কুকুরটির দিকে কেও তাকিয়েও দেখেনি অথচ যেদিন থেকে আমরা খাবার দিতে আরম্ভ করি সেদিন থেকে তারা কুকুরটিকে তাড়িয়ে দেয়ার চেষ্টায় বদ্ধ পরিকল্পনা। আমাদের মধ্যে এক অপরাধ বোধ জাগ্রত হয় যে, আমরা কুকুরটিকে আদর করে খাওয়া দিতে গিয়ে হয়ত আজ দো পাওয়ালা প্রাণীগুলার হিংসে হচ্ছে। হিংসে হবারই কথা, সমাজে কেও তো ভাল কিছুর কদর করতে জানে না, চাই না কেও কারো ভাল করুক। তাই বলে শেষমেশ এই অবলা পশুর পিছনে লাগবে আমি ভাবতে পারি নি। আশ্চযের ব্যপ্যার যে কুকুরটি কাওকে বিরক্ত করা দূরে থাক সে এক কনে রাস্তার পাশে বসে কিংবা শুয়ে থাকত। এভাবে একে একে ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলা, পুরুষ নির্বিশেষে ওকে অযথা মারত আর বিরক্ত করতে আরম্ভ করে। আমরা নাই পারি সইতে না পারি কিছু করতে। শুধু খাবার দিয়ে আমি ওকে পারছিলাম না সবার থেকে রেহাই দিতে। তাই অগত্যা ওকে কুকুরদের কোন আশ্রয় কেন্দ্রে পাঠাবার ভাবনার উদয় হল। অনেক খোঁজ করেও আমার ব্যর্থতা আমি ওকে নিরাপদ স্থানে পোঁছে দিতে পারি নি। আমাদের সমাজ এতটাই ব্যাধিতে আক্রান্ত যে আমরা সামান্য এক পশু যে কিনা কোন অপরাধ করেনি তাকে মারতেও দ্বিধাবোধ করি না। আমরা যদি ঈশ্বরের সৃষ্টি হয়ে থাকি তবে সেই একি ঈশ্বরের সৃষ্টি এই কুকুর। আমরা ভুলে যাই পাপ পুণ্যের দুনিয়ায় পশুর প্রতি অকারণে অত্যাচার এক বিরাট অপরাধ। আমরা ভুলে যাই মানুষ সৃষ্টির সেরা জীব যার কোন গুন পশুর সাথে শোভা পায় না। আমদের দেশের বাহিরে এই পশুদের কত যত্নে রাখা হয়। আজ বাংলাদেশ না হয়ে যদি অন্য দেশ হত, এই পশু নিপীড়নের অন্যায়ে পুলিশ এসে তাকে জেলে নিয়ে যেত। এখনও গ্রাম গুলাতে দেখে যায় চারপাশের পশুদের নিয়ে একি গৃহে বাস করতে। আর কিছু মানুষ শুধু সুন্দর পশুর পরিচালনা করতে ব্যস্ত। রাস্তায় পরে থাকা কুকুরটির দিকে ইট মেরে ধিল ছুঁড়ে আনন্দের খোরাক যোগায়। আমাদের ভুলে গেলে চলবে না এই রাস্তার পশু আমাদের সমাজের, পরিবেশের অংশ। আমাদের উচিৎ পশুসুলভ ব্যবহার পরিত্যাগ করে পশুর সাথে বন্ধুত্য স্থাপন করা।
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।