somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ্ আল মামুন
আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

সফল ও সার্থক অধিনায়ক হিসেবে মাশরাফি আর নেতা হিসেবে মাশরাফি, নেগেটিভ ও পজেটিভ ভাবনা, (আমার কিছু কথা)

১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাশরাফি বিন মুরতজা, তাকে নিয়ে চলছে এক বিশাল আলোচনা । তিনি রাজনীতিতে বাংলাদেশ আওয়ামীলীগ এর পক্ষে রাজনীতির মাঠে নেমেছেন। আসুন কিছু পক্ষ বিপক্ষের যুক্তি দেখি। প্রথমে পক্ষের গুলোই দেখি।
১)যারা পজেটিভ তাদের যুক্তি।
মাশরাফি ভাই ভালো মানুষ, তাই তার নিজের মনের মতো রাজনীতি করার অধিকার আছে
মাশরাফি ভাই ঠিক কাজ ই করেছেন, তার মতো তরুন নেতা দেশের দরকার
মাশরাফি ভাই ভালো নেতাও হবেন, যেমন ভালো অধিনায়ক ছিলেন
মাশরাফি ভাই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন
২)বিপক্ষে যারা যুক্তি দেখায়
♦রাজনীতিতে যাওয়াটা ঠিক হয়নি মাশরাফির
♦রাজনীতিতে নামলে তার জনপ্রিয়তা কমে যাবে।
♦আওয়ামীলীগ মাশরাফি ভাইয়ের জনপ্রিয়তা ব্যবহার করতে চাইছে।
♦রাজনীতি শুধু খারাপ মানুষের জন্য। মাশরাফির মতো লোকের জন্য রাজনীতি নয়।
♦এটা ছিলো তার জীবনের সবচাইতে বড় ভুল।
♦অনেকে বলছে কাজটাই ঠিক করেননি তিনি।
৩)এখন কিছু দার্শনিক টাইপের লোকের মন্তব্য দেখুন
♦মাশরাফি ভাইয়ের বিরুদ্ধে যারা কথা বলছে তারা সবাই জামাতি, বি এন পি।
♦যারা তার বিরুদ্ধে কথা বলে তারা চায়না মাশরাফি আওয়ামীলীগ করুক। বি এন পি করলে হয়তো বিপক্ষে কথা বলতো না।
♦তিনি রাজনীতি কিছুই বুঝেননা।
♦তিনি জীবনে অনেক বড় একটা বোকামি করলেন।
♦ তিনি একা কি করতে পারবেন?
♦তার রাজনীতি তে আসায় একটা খারাপ লোক রাজনীতি থেকে বাদ গেলো। ভালো লোক আসলো।
♦ তিনি রাজনীতির পেচে পড়তে পারেন।

এখন আমি এমন এক শ্রেণীর কথা বলবো যারা শুধুই ব্যক্তি মাশরাফি কে ভালোবাসে
তাদের যুক্তি হল
♦মাশরাফি ভাই সব জায়গাতেই পারফেক্ট।
♦তিনি ভালো নেতা হতে পারবেন।
♦দল যেটাই হোক আমরা তাকেই চাই
♦তার ত্যাগের কথা আমরা ভুলি নাই।
আরো অনেক মন্তব্য আছে। ভালো লাগলো তার এতো প্রেমিক আছে।

এখন নীরপেক্ষ ভাবে কিছু কথা বলতে চাই, কোন পক্ষে থেকে নয়
তিনি ভালো খেলেন ঠিক আছে।ভালো রাজনীতিও হয়তোবা করবেন।তার সাথে সাথে আমাদের দেশের যে রাজনীতি আছে। বিরোধী দলকে কোনঠাসা করতে। মনে করুন কোন একদিন মাশরাফি বিরোধী দলে গেলো। তখন এই নেতারা, যারা বিরোধী আদর্শতে আছে। তারা ইচ্ছা করেই তার বিরুদ্ধে মামলা করবে। ইচ্ছা করেই খারাপ তথ্য প্রচার করবে। আর তার নামে দুর্নীতি মামলা করবে। আর মান সম্মান শেষ করে দিবে। তাকে এসব জিনিস সম্মুখীন করতে হবে। রাজনীতির সব খারাপ দিক তার উপর এসে ঝাপিয়ে পড়বে। তাকে এগুলো ধৈর্য সহকারে মেনে নেয়ার মন মানসিকতা তৈরি করতে হবে। তিনি কি এসব ঝড় তুফানে টিকে থাকতে পারবেন? যেসব পরিবেশ একজন সাধারণ নেতা তার জীবনে দেখে, তিনি কি দেখেছেন? তিনি কি এসব মেনে নিতে পারবেন? তার এসব করে অভ্যাস আছে কি? জানতে হবে। অনেকে মনে করেন যারা বি এন পি, জামাত করে তারাই শুধু চায়না মাশরাফি রাজনীতি করুক , না ভাই ভুল কথা আমি বাসে করে একটা জায়গাতে আসলাম
জনগন অনেকেই চায়না। আবার অনেকে চায়।একটা চায়ের দোকানে বসে আছি। গ্রামে, বাস স্টেশনে। শুধু শুধু ভেবে লাভ নাই।
অনেক কিছুই হবে তার জীবনে। যে গুলো অন্য নেতার হলে তারা কিছুই ভাবে না। তিনি পারবেন কিনা এসব দেখে থাকতে এটা আসল প্রশ্ন।। রাজনীতি তাকে নিয়ে সুফল ভোগ করবে, তিনি রাজনীতির সুফল ভোগ করবেন, ভালো কথা, দেশ ভালো নেতা পাবে সেটাও ভালো কথা। কথা হল রাজনীতিতে যে প্রতিকূল পরিস্থিতি আসবে সেগুলো তিনি সেইভাবে নিতে পারবেন কি? পারলে ভালো। আর জনগন কি সেই প্রতিকূল সময়ে তাকে ভালোবাসবে? যেই ভালোবাসা আজকে দেখাচ্ছে। জনগন তো না বুঝেই সেদিন তার বিরুদ্ধে প্রশ্ন করে বসবে আরে শেষ পর্যন্ত মাশরাফি ভাই দুর্নীতি বাজ? করবে এই প্রশ্ন। কারন আমরা প্রমান ছাড়া কথা কথা বলতে খুব পারি
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

×