somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ্ আল মামুন
আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

জেনে রাখুন আপনি, সব কিছু উল্টা পাল্টা হয়ে গেছে

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুনিয়ার অনেক কিছু পাল্টে গেছে, আজব অনেক কিছু, আজব মানুষ, আজব আমরা।

১)আমরা সরকারি হাসপাতালে অনেকেই এই অজুহাত দেখিয়ে যাইনা। যে সরকারি হাসপাতালে মানুষ বেশি হয়। মানুষ বেশি হলে সেখানে ডাক্তার দেখানো অনেক কষ্ট হয়ে যায়। সিরিয়াল পাওয়া যায়না। সেবা ভালো পাওয়া যায় না। এসব অজুহাত দিতাম, এখনো দেই।

আসল কথা ৯০%লোক এই কথা ভাবে যে সরকারি হাসপাতালে লোক বেশি আসে। এই কথা ভাবতে ভাবতে সবাই বেসরকারি হাসপাতালে চলে যায়। খুশির খবর এই যে, এখন বেসরকারি হাসপাতালে বেশি ভিড়। মানুষ সেখানেই বেশি হয়ে গেছে আর সরকারি হাসপাতাল হয়ে গেছে খালি। সেবা পেতে কষ্ট করতে হয় না। কারন সবাই ভুল বুঝে বেসরকারি হাসপাতালে ভিড় করেছে। আর সরকারি হাসপাতালে মানুষ কম। তাহলে কি বুঝলেন। সরকারি হাসপাতালে যান। সেখানে অনেক বেশি আধুনিক মেশিন আছে। এমন অনেক মেশিন আছে যা সাধারণ ক্লিনিক মালিক তার সব সম্পদ বিক্রি করেও ক্রয় করতে পারবেনা।


২)মানুষের ভাবনা পাল্টানো খুব জরুরী। আমরা কি করি? চিলে কান নিয়েছে। চিলের পিছনে ছুটে মরি । ভাই একবার কানে হাত দাও।

৩)মানুষ আসলে যা ভাবে তা ঠিক নয়। ১০০% ঠিক হবে তার কোন গ্যারান্টি নাই। তাই আপনার নেগেটিভ ভাবনা দূর করে দিন। দেখুন দুনিয়া কত ভালো।। কে বলেছে দেশে শান্তি নাই? কে বলেছে আমরা গরীব? আমাদের মন অনেক বড়।

৪)আমাদের দেশে উন্নত মানের চিকিৎসা হয়। সরকারি হাসপাতালেই হয়। শুধু আপনাকে হতে হবে সাবধান আর চালাক। দালাল তো হাসপাতাল ছেড়ে পালিয়েছে সেই কবে।

৫) প্রতি ওয়ার্ড এর সামনে হট লাইন লেখা আছে। কেউ কোন অবৈধ টাকা চাইলে ফোন করুন। সরকারি রশিদ ছাড়া টাকা লেনদেন করবেন না।
৬) বেসরকারি এক ক্লিনিকে গেলাম, আমি যে ভিড় দেখতে পেলাম। সেই রকম রোগী আমি কোন জেলার সরকারি হাসপাতালেও দেখিনি কোনদিন। কি করে দেখবো? সবাই এখন শহরে আসে ক্লিনিকে ডাক্তার দেখাবে এই চিন্তা করে। সরকারি হাসপাতাল তাই খালি

৭) আমি আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম সরকারি হাসপাতালে। কোমরে ব্যথা পেয়েছিল, সিড়ি থেকে নিচে পড়ে গিয়েছিলো। আমি সরকারি হাসপাতালে নিয়ে গেলাম। সাথে সাথে ইমার্জেন্সিতে চলে যেতে বললো একজন। আমি ১৫টাকায় টিকেট কাটলাম। তারপর সাথে সাথে টেস্ট, যা যা লাগে দিয়ে দিলো। সরকারি খরচে সরকারি হাসপাতালে এতো তারাতারি সব কাজ হয়ে গেলো। ২ঘন্টাতে সব কাজ শেষ। ডাক্তার বললো কোন সমস্যা নাই। নিয়ম মেনে চলতে হবে।
৮)আমি সিলেটে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছিলাম। কারন সেখানে মানুষ পুকুরের পানি, কূপের পানি পান করে। আমি এগুলো খেয়ে একটু বদ হজম হয়েই যায়নি। সাথে সাথে ঠান্ডা বৃষ্টিবহুল আবহাওয়া তে খুব অসুস্থ হয়ে দুর্বল হয়ে যাই। হাতে টাকা পয়সা কম ছিলো। তাই সরকারি হাসপাতালে চলে গেলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গেলাম। তারা ধরতে গেলে ফ্রি চিকিৎসা দিলেন। সরকারি ঔষদ , নাম মাত্র কিছু টাকা খরচ হয়েছে। যা সরকারি কিছু টিকেট আর কিছু খরচ। যাই হোক আমার ভাবনা অনেক পজেটিভ হয়ে গেলো।

আর সারাজীবন যে অজানা ভয় ছিল, সরকারি হাসপাতালে চিকিৎসা হয়না সেটা দূরে চলে গেলো । আমার সাথে কেউ ছিলোনা। সত্য বলতে মায়ের সেবা পেয়েছি।


৯) ঢাকা মেডিকেলে এমন আপনি পাবেন না। এটা বলার কিছু নাই। কথা হল। ঢাকা মেডিকেলে কতজন রোগী একসাথে চিকিৎসা দেওয়ার ক্ষমতা রাখে? আর ঢাকায় কত কোটি লোক বসবাস করে?
ঢকা মেডিকেল হল ওই পণ্য যার যোগান ১টি সিট হলে ১সিটের জন্য রোগীর চাহিদা হল ৫০জন। ভাই দেশের ৩কোটি লোক ঢাকা শহরে বাস করে। এরা যায় ঢাকা মেডিকেলে। আবার গ্রাম থেকেও আসে। বিভিন্ন জেলা হতেও খুব সিরিয়াস রোগী এইখানে আসে
যার যোগান এতো কম। চাহিদা এতো বেশি। তার ভিতরে কিছু দুই নাম্বার কাজ তো হবেই।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
১১টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×