somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিলিমাঞ্জারোর শিখর থেকে

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাইস্কুলে পড়ার সময় উদ্ধৃতি সংগ্রহ করার বাতিক ছিল। প্রেমের উপন্যাস হোক বা থ্রিলার.. মনে ধরা উদ্ধৃতি পেলেই একটা নোটবুকে তুলে রাখতাম (প্রেমের উপন্যাস থেকে খুব বেশি সুবিধা করতে পারিনি অবশ্য )। মানুষ কত অদ্ভুত সুন্দর করে বলতে পারে, লিখতে পারে ভেবে অবাক হতাম, মুগ্ধ হতাম। এখনও হই।

সেসময় আফ্রিকাকে পটভূমি করে লেখা একটা বই থেকে পাওয়া একটা কথা অনেক ভাল লেগেছিল। কিলিমাঞ্জারোর শিখরে একটা ফলকে লেখা আছে-

"আমরা তাঙ্গানিকার অধিবাসীরা, একটি মোমবাতি জ্বালাতে চাই এবং তা রেখে দিতে চাই কিলিমাঞ্জারোর শীর্ষে। যে মোমবাতির আলো আমাদের দেশের সীমান্ত ছাড়িয়েও দেখা যাবে দূর থেকে; যেখানে শুধুই হতাশা, সেখানে আশা জাগাবে; যেখানে শুধুই ঘৃণা, সেখানে ভালবাসা সৃষ্টি করবে; যেখানে শুধুই অপমান, সেখানে ডেকে আনবে মর্যাদা। "

বই থেকে উক্তিটাই শুধু পেয়েছিলাম। কার উক্তি সেটা পাইনি। পরে মালিকের খোজে নেট ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম (বেচে থাক বাবা গুগল)। তাঙ্গানিকার(পরবর্তীতে তাঞ্জানিয়া) প্রথম প্রধানমন্ত্রী জুলিয়াস কে. নিয়েরের এর উক্তি এটা। আফ্রিকার আশা, মর্যাদা ও সাফল্যের প্রতীক মনে করা হত তাকে। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করা সুশিক্ষিত ও স্বশিক্ষিত নিয়েরের প্রথম তাঙ্গানিকান হিসেবে কোন ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে (এডিনবার্গ বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ছিলেন আফ্রিকান সমাজতন্ত্রে বিশ্বাসী। শিক্ষকতা দিয়ে জীবন শুরু করে ধীরে ধীরে রাজনীতিতে জড়িয়ে পড়েন ও পরে অহিংস আন্দোলনের মাধ্যমে তাঙ্গানিকার স্বায়ত্তশাসন ও পরবর্তীতে পূর্ণ স্বাধীনতা অর্জনে মূখ্য ভুমিকা পালন করেন। তার আরেকটি কথা অনেক ভাল লেগেছে। অনুবাদ না করে সরাসরিই দিলাম
"I have learned how to be a moderate through observing the inflexible behavior of the Europeans. "
দ্বন্দ্বযুদ্ধে আহত হয়ে আমরা প্রত্যাঘাত করার জন্য উন্মুখ হয়ে থাকি, সামান্য সুযোগ পেলেই মনুষ্যত্ব শব্দটা মন থেকে ধুয়ে মুছে প্রতিদ্বন্দ্বীর ক্ষতি করে উল্লসিত হই ... উদারভাবে ভাবতে কজনই বা পারি। নিয়েরের মহত্ত্বে মুগ্ধ হই তাই..

শুরু করেছিলাম উদ্ধৃতি নিয়ে। এখন দেখি উদ্ধৃতির মালিক নিয়েই বেশি কথা বলে ফেললাম। যাহোক, ফাও হিসেবে কিলিমাঞ্জারোর ছবি দেই। তুষারাচ্ছাদিত ছবিটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু উহুরু শৃঙ্গের। এখানেই কোথাও নিয়েরের কথাটা লেখা আছে।





আর এটা ফুজিয়ামা(জাপান) তে ওঠার মাঝপথে তোলা সূর্যোদয়ের ছবি। সারারাত ধরে পাহাড়ে চড়ার সেই কাহিনী পরে সুযোগ পেলে লেখা যাবে।


সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৯ দুপুর ১:৫০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×