somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রদ্ধামিশ্রিত ঈর্ষা

২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখকদেরকে নাকি একটা ব্যাপারে খুব চতুর হতে হয় । সেটা হল তারা সত্য-মিথ্যা যাই বলুক না কেন, সেটা বলতে হবে আত্মবিশ্বাসের সাথে। যেনো পাঠকের মনে লেখকের দেয়া নতুন থিওরীটা কোনো প্রশ্ন জাগাতে না পারে। লেখকের বক্তব্যের দৃঢ়তাই পাঠকের সংশয় উড়িয়ে নিয়ে যায়। এই গুপ্ত রহস্য জেনে যাওয়ার পর যেকোনো লেখা পরলেই আমি খুঁজে বের করার চেষ্টা করি - কোনো ফাঁক আছে কিনা ? অনেকক্ষেত্রে পেয়েও যাই এবং প্রচন্ড আনন্দিত হই লেখকের সীমাবদ্ধতা পেয়ে । কিংবা সেটা আমার মনের ভুলও হতে পারে ! হয়তো লেখকদের প্রতি শ্রদ্ধামিশ্রিত ঈর্ষা থেকে এর উৎপত্তি । প্রবন্ধ বা উপন্যাসে অনেকগুলো জায়গায় এসে থমকে দাড়াতে হয় - লেখক এত সুন্দর একটা লাইন কিভাবে লিখলেন! এভাবে কেন আমি আগে ভাবিনি ? কিংবা লাইনটা এত নিরেট কেন ?

একটা ছোট উদাহরণ দেই। এবার চট্রগ্রামে গিয়ে আমার প্রাইমারী স্কুলটাতে গিয়েছিলাম । অনেক বছর পর । অনেক পরিবর্তন হলেও মূল কাঠামোটা আগের মতই আছে। কিন্তু সব কিছু কেমন যেনো ছোট ছোট লাগছিল । আশ্চর্য, মাঠটা এত ছোট ছিলো ! এই যে বারান্দা ; আমি সেখানে গিয়ে দাড়াতেই মনে হল পুরো বারান্দাটাই যেনো আমি দখল করে নিয়েছি । অথচ এইতো সেদিন এখানে যখন আসিফ আর রনি মারামারি লাগলো, তখন বারান্দাটাকে মনে হচ্ছিলো রেসলিংয়ের রিংয়ের মত বড় ! তবে কি আমরাই আকার আকৃতিতে দানবসম হয়ে গেছি ? কি হাস্যকর! সামনের রাস্তাটাও তো মাত্র ১০ ফিট চওড়া । অথচ এই রাস্তাই তখন পার হতাম এদিক-ওদিক ভালো করে দেখে, অতি সাবধানে।

আমি তাকালাম আকাশের দিকে, আর মনে পরে গেল আমার প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা। তিনি তার আত্মজীবনীতে কি সুন্দর করেই না এই ব্যাপারটা তুলে ধরেছেন! পরিণত বয়সে তিনি যখন আমার মত তাঁর বাল্যকালের স্থাণগুলোতে ফিরে গিয়েছিলেন, সে জায়গাটাতে তিনি লিখেছেন - সবকিছু ছোট হয়ে গেছে, কেবল আকাশটাই আগের মত আছে ।

আমিও তখন বিশাল আকাশের দিকে তাকিয়ে মনে মনে সুনীলকে একটা স্যালুট দিলাম - এত সুন্দর একটা লাইন উপহার দেয়ার জন্য । এ কারণেই তো লেখকদের আমি এত শ্রদ্ধা করি। আবার ঈর্ষাও করি ।

একটি ফ্রেঞ্চ কবিতার অনুবাদ পরেছিলাম, যার দুটি লাইন আমার কাছে এখনো অপার্থিব মনে হয় । মনে হয় এরকম লাইন লেখার জন্য পৃথিবীর সকল লেখক ও কবি-র যাবতীয় চাতুরি (দুঃখিত অন্য কোনো শব্দ মনে আসছে না) ক্ষমা করে দেয়া যায় । কিংবা কে জানে হয়ত এই লাইন দুটি কেবল আমার কাছেই ভালো লেগেছে। অন্যদের কাছে আর দশটা কবিতার লাইনের মতই ...

লাইন দুটি হলো -


ইদানিং আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখছি যে
তুমি তোমার বাস্তবতা হারিয়ে ফেলেছো ...
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×