টেলিভিশন সংশ্লিষ্টদের সমন্বিত সংগঠন FTPO (Federation of Television professionals Organization) এখন চ্যানেল বন্ধের দাবি করছে! বিজয় দিবসের দিন সুলতান সুলেমান প্রচারের "অপরাধে" তারা দীপ্ত টিভি বন্ধের দাবি জানিয়েছে। খুবই হাস্যকর একটি দাবি। এ যেন অতি লোভে সোনার ডিম দেয়া হাঁসটাকেই মেরে ফেলার পাঁয়তারা। টেলিভিশন সংশ্লিষ্টরাই যখন কোন চ্যানেল বন্ধের দাবি তোলেন তখন এটি খতিয়ে দেখা আসলে দরকার যে, এর পেছনে আসল কারণ কি, নেপথ্যে কারা, কারাই বা এর ইন্ধনদাতা। এটা অন্তত পরিষ্কার যে, কোন চ্যানেল বন্ধ হলে টেলিভিশন সংশ্লিষ্ট কেউ লাভবান হন না। বরং, অনেকের কাজ বন্ধ হয়ে যাবে, অনেকে বেকার হয়ে যাবেন। তাহলে কোন চ্যানেল বন্ধ হলে কে বা কারা লাভবান হবেন সেটা খুঁজে বের করা দরকার। আর কারাই বা এসব কিছুর পেছনে কলকাঠি নাড়ছেন সেটাও খোঁজাটা জরুরী বলেই মনে করছি।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





