মুক্তি যুদ্ধ পর্ব-০১ ( শেরপুর )
১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ডিসেম্বরের ৭ তারিখ মুক্ত হয় শেরপুর। এরপর জামালপুরে অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্পে আত্মসমর্পণ পত্র নেওয়ার জন্য খোঁজা হচ্ছিলো লোক। তবে কেউ সাহস করে হাত তুলেনি। এমন সময় জহুরুল হক মুন্সি নামক এক মুক্তিযোদ্ধা নির্ভয়ে এগিয়ে এলেন। ডিসেম্বরের ৯ তারিখ সকালবেলা নিজের জীবন বাজি রেখে সেই 'সারেন্ডার পত্র' নিয়ে গেলেন পাক সেনাদের ক্যাম্পে। ৩১ বালোচ রেজিমেন্টের পাকসেনারা পত্রটি দেখে তাঁকে ক্যাম্পের ভিতর নিয়ে গিয়ে চালায় অকথ্য অত্যাচার। তাঁর উপর নিষ্ঠুর নির্যাতনের পর পাকিস্তানীরা আত্মসমর্পণ করবে না এমন একটি পত্র লিখে। একটি বুলেটের উপর পত্রটি পেঁচিয়ে জহুরুলের শার্টের পকেটে ভরে তাঁকে ছেড়ে দেয় তাঁদের আস্তানা থেকে। জামালপুরে থাকা মিত্রবাহিনীর সাথে যোগাযোগ করে জহুরুল। সেই রাতেই চতুর্দিক থেকে পাকিস্তানী ক্যাম্পে হামলা চালানো হয়। পরদিন ভোর ৫টার মধ্যেই শেষ হয় পাকিস্তানীদের দম্ভ। নিহত হয় ২১২ পাক সেনা আর আহত হয় আরো শ'খানেক। ডিসেম্বরের ১০ তারিখ হানাদার মুক্ত হয় জামালপুর।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন