মুক্তি যুদ্ধ পর্ব-২ ( মুন্সি আব্দুর রউফ)
১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৭১ সালের এপ্রিল মাস। পাকিস্তান সেনাবাহিনীর এক শক্তিশালী কমান্ডো ব্যাটেলিয়ন সাতটি স্পীড বোট এবং দুটি লঞ্চে করে বুড়িঘাট দখলের জন্য অগ্রসর হয়। তাদের প্রতিরোধ করার লক্ষ্যে প্রস্তুত ছিল ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। পাকবাহিনী মর্টার ও ভারী অস্ত্র দিয়ে শুরু করে অবিরাম গোলা বর্ষন। মুক্তিযোদ্ধারা পিছনে সরে যেতে বাধ্য হয়। এমন সময় পাকিস্তানীরা প্রায় ১০০ জন বাংলার সেনাদের ঘিরে ফেলে। তবে ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ পেছনে হটতে অস্বীকৃতি জানান। নিজের ট্রেঞ্চ থেকে নির্ভয়ে মেশিনগানের গুলিবর্ষণ শুরু করেন, আর অটল থাকেন তাঁর জায়গাতেই। তাঁর তীব্র পাল্টা আক্রমণের ফলে শত্রুদের স্পীড বোট গুলো ডুবে যায়। হতাহত শত্রুপক্ষ নিরাপদ দুরত্বে অবস্থান নেয়। সেখান থেকে আবার শুরু হয় তাদের গোলাবর্ষণ। হঠাৎ মর্টারের এক গোলা আঘাত হানে আব্দুর রউফের উপর। শহীদ হয়ে যান তিনি, থেমে যায় তাঁর মেশিনগান। তাঁর এই অপরিসীম বীরত্ব ও দেশপ্রেমের জন্য বাংলাদেশ সরকার তাঁকে সর্ব্বোচ সম্মান 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে। বিজয়ের মাসে চলো এই বীরকে জানাই বিনম্র সালাম।

সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন