somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তানজীর আহমেদ সিয়াম
সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।nধন্যবাদn

কুড়ানো ( পর্ব ৮ ) ★' কাজী নুরুল করিম দিলু ' ★

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের সাব সেক্টর - G-4-B/FK-1'এর ফরিদপুর সদর থানার FF কমান্ডার মোকাররম হোসেনের অধীনে জেলা কমান্ডার ফয়েজ শাহনেওয়াজের সাথে যৌথ ভাবে থানা 2-I/C এর দায়িত্ব পালনকারী অমিত সাহসী মুক্তিযোদ্ধা, স্থপতি কাজী নুরুল করিম দিলু। নিভৃতচারী মানুষটি বিজয়ের ৪৬ তম বার্ষিকীর মুহূর্তে স্মৃতিচারণ করেছেন ঠিক ৪৬ বছর পূর্বের মুহূর্ত।

বিজয়ের আগের রাত ১৯৭১
১৫.১২. ১৯৭১
*************************
রাইফেলে আর মর্টারের গর্জনটা হঠাৎই থেমে যাওয়ায় ভয়াবহ নিরবতা চারিদিকে। মনে হচ্ছিল যেন মৃত্যুপুরী। স্বাধীনবাংলা বেতার আজ যেন একটু জোড়েই শোনা যাচ্ছে। ভয়ে ভয়ে নীচু ভলিয়্যুমে শোনার দিন আজই যেন শেষ! সর্বত্রই বিজয়ের সংবাদ শুনছিলাম সারাদিন। তার মাঝেও সহযোদ্ধা আর প্রিয়জন হারানোর বেদনায় বারবারই ঝাপসা হয়ে আসছিল চোখ দুটি। গভীর প্রতিক্ষা আর উৎকন্ঠায় রাত আর কাটতে চাইছিল না আমার। অনিশ্চয়তাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের নিত্য সহচর।

ঘন অন্ধকারে ভেদ করেই নিঃশব্দে এগিয়ে গেলাম ক্যাম্পের এক কোনায় সেন্ট্রি ডিউটিতে থাকা মহিউদ্দিনের কাছে। অতিরিক্ত নিরবতায় আমার সাবধানতা কাজেই এলো না। আমার উপস্থিতি টের পেয়েও সে তার ডিউটিতে ভুল করলো না "হল্ট! হু ইস দেয়ার?" এই বলে সাবধান করলো। আমি পরিচয় দিলাম পাস-ওয়ার্ড বলে। কাছে আসতেই মহিউদ্দিন কাঁপা কাঁপা গলায় বললো,

--"ভাইজান ! আজ কেন যেন ভয় ভয় করছে! "

আমি সাহস দিয়ে বললাম

--- ভয় নাই রে ! আর বেশী দিন এই যুদ্ধ চলবে না, আমরা দেশ স্বাধীন করবো খুব তারাতারিই । ভয় নাই।

আমি নিজেও ভয়ে কাঁপছিলাম, হাতে থাকা সদা উষ্ণ সাব-মেশিন কার্বাইনটা ডিসেম্বরের হাড়া কাঁপানো শীতে আজ বড্ড বেশী ঠান্ডা মনে হচ্ছে। নেতার দুর্বলতা টের পাবে এই আশঙ্কায় তারাতারি মহিউদ্দিনের কাছ থেকে ফিরে এলাম আমার হাইড-আউটে।
--------------------------------------------------------------------------------------

★★ ছবিটি ৩১শে জানুয়ারি ১৯৭২ সালে ঢাকা স্টেডিয়ামে বঙ্গবন্ধুর উপস্থিতিতে অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে যাবার পূর্ব মুহূর্তে স্টুডিও'তে তোলা হয়েছিল।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

×