somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তানজীর আহমেদ সিয়াম
সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।nধন্যবাদn

কুড়ানো ( পর্ব-৯ ) ★' টাস্কফোর্স ৭৪ ' ★

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৯ ডিসেম্বর, একাত্তরের এদিনে বাংলাদেশের ন্যায়সঙ্গত স্বাধীনতা যুদ্ধের বিপরীতে অবস্থান নেয়া মার্কিন যুক্তরাষ্ট্র বর্বর পাকিদের সাহায্যার্থে বহুল আলোচিত সপ্তম নৌ বহর বঙ্গোপসাগরে পাঠাবার ঘোষণা দেয়। আমেরিকান ভূখণ্ডের বাইরে সবচেয়ে বড় নেভাল ফোর্স সপ্তম নৌবহর। এর প্রধান ঘাঁটি জাপানের ইয়াকোসুকা। এই বহরে সবচেয়ে উন্নত ও শক্তিশালী জাহাজগুলোই থাকে।
উল্লেখ্য যে, ১৯৭১ সালে পূর্ব হতে চলমান ভিয়েতনাম যুদ্ধের কারণে সপ্তম নৌবহরের বেশির ভাগ জাহাজ ভিয়েতনামের কাছাকাছি ছিল। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর সপ্তম নৌবহরের কয়েকটি জাহাজ নিয়ে ‘টাস্কফোর্স ৭৪’ গঠন করা হয়। জাহাজগুলো সিঙ্গাপুরে একত্র হয়ে বঙ্গোপসাগর অভিমুখে যাত্রা শুরু করে।
এই বহরের জাহাজগুলোর মধ্যে প্রধান জাহাজটি হলো ইউএসএস এন্টারপ্রাইজ। তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ বিমানবাহী জাহাজ এটি। জাহাজটি ৭৫টি জঙ্গি বিমান বহন করে আসছিল, যার বেশির ভাগই ছিল এফ – ৪ ফ্যান্টম ২ ফাইটার প্লেন। ওই সময় জাহাজটিতে নিউক্লিয়ার বোমাও ছিল। সপ্তম নৌবহরের আরেকটি জাহাজ ইউএসএস ট্রিপলি। এটি ছিল একটি অ্যাম্ফিভিয়াস অ্যাসল্ট শিপজ বা উভচর যুদ্ধ জাহাজ। যা জল-স্থলে সমান ভাবে টার্গেটের উপর আক্রমনে সক্ষম ছিল। এতে ২০০০ মেরিন সেনার ব্যাটালিয়ন ও ২৫টি হেলিকপ্টার ছিল।
ওএনএস নামের তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং চারটি গান ডেস্ট্রয়ার- যেগুলোর নাম ছিল ইউএসএস বোসেল, ইউএসএস ওরলক, ইউএসএস মেককেইন এবং ইউএসএস এন্ডারসন। এ ছাড়া এই বহরে ছিল একটি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন। জাহাজগুলো ১৪ ডিসেম্বর মালাক্কা প্রণালি অতিক্রম করে।
মূলত মার্কিন যুক্তরাষ্ট্র যখন দেখল, জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহার করা যাচ্ছে না তখনই তারা নৌ কূটনীতির আশ্রয় নেয়। উদ্দেশ্য ছিল ভারতকে যুদ্ধবিরতি মানতে বাধ্য করা, পাকিস্তানকে রক্ষা করা, মুক্তিযুদ্ধকে স্তিমিত করা।
যুক্তরাষ্ট্রের এই হুমকির জবাবে সোভিয়েত নৌ-বাহিনী ৬ ও ১৩ ডিসেম্বর নিউক্লিয়ার মিসাইলবাহী দুটি ডুবোজাহাজ বঙ্গোপসাগরে প্রেরণ করে, যারা 'ইউএস টাস্কফোর্স ৭৪'কে ১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত ভারত মহাসাগরে তাড়া করে বেড়ায়।ভারতীয় নৌবাহিনী তাদের বিমানবাহী জাহাজ ‘আইএনএস ভিকরান্ত’ ও অন্যান্য জাহাজের সাহায্যে বঙ্গোপসাগরে নেভাল ব্লকেড দিয়ে রেখেছিল। রাশিয়া সপ্তম নৌবহরকে ঠেকানোর জন্য বঙ্গোপসাগরে ব্যাপক সামরিক শক্তি সমাবেশের ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্র সম্ভাব্য নৌ যুদ্ধ পরিহার করার জন্য সপ্তম নৌবহর বঙ্গোপসাগর থেকে প্রত্যাহার করে নেয়। সেদিন যদি ভারত এবং সোভিয়েত ইউনিয়ন নৌ-বহর প্রেরণ করে আমেরিকাকে সপ্তম নৌ-বহর প্রত্যাহারে বাধ্য না করতে পারত তাহলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের জয়লাভ অনিশ্চিত হয়ে পড়ত নিঃসন্দেহে।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

×