২০০১ সালের সাধারণ নির্বাচনের অত্যবহিত আগের ও পরের সময়ে বাংলার বিভিন্ন অঞ্চল, বিশেষতঃ দক্ষিণ বাংলার ব্যাপক অঞ্চলে সুপরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘু তথা অসাম্প্রদায়িক রাজনীতির অনুসারীদের উপর যে নির্মম নির্যাতন চালানো হয়েছিল তা যে কোন সভ্যদেশে অচিন্ত্যনীয়। যারা সেদিন উক্ত হামলাসমূহ সংগঠিত করেছিলেন তাঁদের উদ্দেশ্য খুব স্পষ্ট। ধর্মীয় সংখ্যালঘু তথা অসাম্প্রদায়িক রাজনীতির প্রতি আস্থাভাজন জনগোষ্ঠির উপর হামলা চালিয়ে তাঁরা যাতে ভবিষ্যতে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য উদ্যোগী না হতে পারেন তার ব্যবস্থা করা। ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে দেশত্যাগে তাদের বাধ্য করাটাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য।
এই উদ্দেশ্য অবশ্য সেদিন বিবেকবান দেশবাসী মেনে নেননি। আলোচ্য বই দুটি তারই স্বাক্ষ্য বহন করে।
সেদিন দেশের বরেণ্য বুদ্ধিজীবিদের উদ্যোগে পূর্বোক্ত সাম্প্রদায়িক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করার উদ্দেশ্যে ব্যাপকভিত্তিক কমিটি গঠিত হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন সেদিন এই প্রচেষ্টার অন্যতম অংশীদার ছিল। তারা সেদিন সরেজমিনে যে তথ্য সংগ্রহ করেন এবং তার উপর ভিত্তি করে যে গণতদন্ত কমিশন গঠন করেন, বই দুটি সে উদ্যোগেরই ফসল।
এই বই দুইটি তখনই প্রকাশিত হয়েছিল, কিন্তু তখন সে রকম প্রচার সম্ভব হয়নি বোধগম্য কারণেই। তাছাড়া বর্তমানে জাতীয় নির্বাচন সন্নিকটে। সেদিন নির্বাচনের আগে - পরে যারা তাণ্ডব নামিয়ে এনেছিল প্রধানতঃ সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর, তারা যাতে এবার সক্রিয় না হতে পারে সেই তাগিদ থেকেই বই দুটি পুনঃপ্রকাশ করা হলো। এই প্রকাশের তাগিদ আরও বেশী অনুভূত করেছি আমরা। কারণ ২০১২ সালের সূচনা থেকেই নানা অজুহাতে সাম্প্রদায়িক ধারায় নির্যাতন উস্কে তোলার যে চেষ্টা হচ্ছে তা আমাদের অজানা নয়। হাটহাজারী থেকে সাতক্ষীরা, চিরির বন্দর ঘুুরে রামুতে সাম্প্রদায়িক নির্যাতন নামিয়ে আনার যে চেষ্টা করা হয়েছে সে বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েই বই দুটি প্রকাশের তাগিদ অনুভব করেছি আমরা। বইটি পড়ে অনেক অজানা তথ্য জানা যাবে।
বস্ততঃ অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনীতিকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার অনুভুতি - থেকে বই দুটি (নির্যতনের দলিল ২০০১ ও সংখ্যালঘু নির্যাতন ২০০১) প্রকাশ করা হলো।
১। রুম নম্বর-১, বাংলাদেশ টেনিস কমপ্লেক্স ফেডারেশন, রমনা গ্রীন, শাহবাগ, ঢাকা।
২। জাতীয় সাহিত্য প্রকাশ, কনকর্ড ইম্পেরিয়াল শপিং কমপ্লেক্স, ২৫৩/২৫৪, এ্যালিফ্যান্ট রোড, ঢাকা।
৩। সাহিত্য প্রকাশ, নজরুল ইসলাম স্বরণী, পল্টন মোড়, ঢাকা।
৪। পাপে রাস, আজিজ সুপার মার্কেট, ঢাকা।
বই: নির্যতনের দলিল ২০০১ ও সংখ্যালঘু নির্যাতন ২০০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।