প্রত্যাশার বিজয় না হলেও বাংলাদেশ হারে নি-- এটাই হোক চলার পথ
২২ শে মার্চ, ২০১২ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ এশিয়া কাপটা নিতে পারলো না। বোলিং ভালো করেছে। ব্যাটিং ও খারাপ করে নাই। কিন্তু পাকিস্তানের শক্তিশালী বোলিং টার্গেটটাকে কঠিন করে দিল। কতই বা রান, মাত্র ২৩৬। জেতার জন্য প্রয়োজন ছিল ২৩৭। মাত্র ৩ রানের জন্য এশিয়া কাপটা পেলো না বাংলাদেশ।
বাংলাদেশ খেলেছে। খেলে হেরেছে। শেষ বল পর্যন্ত খেলেছে। কিন্তু হলো না।
তামিম খেলেছে। শাকিব ও নাসির তাদের দায়িত্ব টা ঠিকমতই পালন করেছে। কিন্তু টার্গেট টা পূরণ হলো না। মাশরাফিও সঠিক সময়ে রান করেছে। কিন্তু হলো না। পরাজয়ের তত্ত্বতালাশ করে লাভ নেই।
এই খেলায় বাংলাদেশ হেরেছে তা বলা যাবে না। জিততে পারলো না। তাতে কি?
এই এশিয়া কাপে বাংলাদেশের অর্জন অনেক।
ভারতকে হারিয়েছে। ওরা তো এখন বিশ্ব চ্যাম্পিয়ন।
শ্রীলংকাকে হারিয়েছে। ওরা তো এখন বিশ্ব ক্রিকেটের রানার্স আপ এবং সাবেক চ্যাম্পিয়ন।
পাকিস্তানের ঘাড়ের উপর দুইবার নিশ্বাস নিয়েছে।
যে দলের গড় বয়স এখনো ২৫ এর নিচে তারা সিংহের বাচ্চাদের হৃদয়ে কাপুনি ধরিয়েছে।
বাংলার ব্যাঘ্র শাবকদের এই গর্জন নিঃসন্দেহে পৌঁছে গেছে যোজন যোজন মাইল দূরে।
বাংলাদেশের ক্রিকেটাররা আরেকটি অসাধারণ কাজ করেছে।
বাংলাদেশের সমস্ত মানুষকে একতাবদ্ধ করেছে, শেথ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, জিল্লুর রহমান সকলকে মাঠে টেনে এনেছে। কে পারবে এমন অসাধ্য সাধন করতে?
অভিনন্দন বাংলার ক্রিকেটারদের। তোমরাই পারবে। তোমাদের কর্মের গৌরবে এই দেশ, দেশের মানুষ, মানুষের গৌরব আবার জেগে উঠুক। এটাই আমাদের প্রত্যাশা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫
অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬

Good governance starts with respecting public money....
গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের...
...বাকিটুকু পড়ুন
চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব...
...বাকিটুকু পড়ুনপ্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে...
...বাকিটুকু পড়ুন