somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষককে বাঁচান-- মৃত্যুর পর লাইফ সাপোর্ট দিয়ে কিছু হবে না---

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালের খবর পত্রিকার দেলোয়ার জাহান ফোন করে কৃষি ক্ষেত্রে বর্তমান সরকারের চার বছরের মূল্যায়ন জানতে চেয়েছিল। আমি যে কথাগুলো বলেছিলাম তা আবার কালকের কাগজে ছাপা হয়েছে। আজ যখন প্রথম আলোর জনমত জরিপ দেখলাম- তখন নিজের ধারণার সত্যতা পাওয়া গেল।
বিগত সময়ে কৃষি ক্ষেত্রে যে সংকট ছিল তা এখন অনেকটাই কম-- কিন্তু সেটা উৎপাদনশীলতার দৃষ্টিতে। বাজারে সারের সরবরাহ আছে, নতুন জাত আছে, নতুন নতুন প্রযুক্তিও আছে। কিন্তু কৃষকের সমস্যা রয়েই গেছে। এই চার বছরে সরকারকে কৃষিবান্ধব বলা হলেও কৃষকবান্ধব বলা যাবে না কোনো মতেই। কারণ কৃষির উৎপাদন বাড়লেও কৃষকের কোনো লাভ হয়নি। বাজারে ফসলের দাম মেলেনি বলে তার মূলধন কমতে কমতে শুন্যে এসে ঠেকেছে।
চার বছরে সরকারের অনেক অর্জন আছে কৃষি ক্ষেত্রে-
দেশের খাদ্য নিরাপত্তার সার্বিক উন্নয়ন ঘটেছে- গত দু বছরে চাল আমদানী করতে হয় নি। ভাল বীজ বা ভাল জাতের সরবরাহ বেড়েছে। ফসলের বৈচিত্র সৃষ্টির চেষ্টাও আছে। তারপরও সফলতার মাত্রা ব্যর্থতার মাত্রাকে ছাড়িয়ে যেতে পারে নি বলেই আমার মনে হয় । এর প্রধান কারণ বিপনন ব্যবস্থায় নৈরাজ্য।
কৃষি বিপনন দপ্তরের কাজটা কি?
কেবল বাজারের তথ্য প্রকাশ করা?
বিপনন ব্যবস্থার কাজ হওয়াউচিত চাহিদা নির্ধারণ, উৎপাদন পরিকল্পনা থেকে শুরু করে ভোক্তার কাছে পৌছানোর রূপরেখা তৈরি করা। কিন্তু কৃষি বিপনন অধিদপ্তর এক্ষেত্রে ব্যর্থ।
একদিকে কৃষক ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না অপরদিকে ভোক্তাও কমদামে খাদ্য পাচ্ছে না। ধানের বিক্রয়মূল্য আর চালের মূল্য বিশ্লেষণ করলে এটা দেখা যাবে লাভটা চলে যাচ্ছে মধ্যস্থ কারবারীদের হাতে।
কৃষি মন্ত্রলনালয় বলছে বাজার মূল্য নির্ধারিত হবে চাহিদা ও যোগানের উপর নির্বর করে আর এটার দায়িত্ব খাদ্য মন্ত্রনালয়ের ও বাণিজ্য মন্ত্রণালয়ের। এই কথা বলে কৃষি মন্ত্রণালয় নিজেদের দায় এড়াতে পারে না। কারণ তাদের কথাতেই কৃষক উৎপাদন করছে অতএব বিক্রয়ের ক্ষেত্রে সহায়তা তাদেরকেই দিতে হবে।
কৃষি নিয়ে এখানে কথা হয় কম। কিন্তু আমার মনে হয় সকলে্ই একটা চাপ রাখা উচিত যাাতে কষকের স্বার্থকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা করা হয়।
কৃষি আমাদের প্রাণ। কৃষকের যখন প্রাণ যায় অবস্থা তখন কৃষির প্রাণও যখন তখন রুদ্ধ হয়ে যাবে। মৃত্যুর পর কি কোরামিন দিয়ে কোনো লাভ হয়?
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×