নির্মল দা-- ফিরে না আসার দেশে আপনি! আপনাকে লাল সালাম
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্মল সেন। একজন ত্যাগী মানুষ। তাকে চিনতাম সাংবাদিক হিসেবে। ১৯৭৮-৭৯ সালের কথা। তখন থাকতাম খুলনায়। খুলনা সাংবদিক ইউনিয়ন এবং প্রেস ক্লবের সাথে যুক্ত ছিলাম। ঐ সময়ে নির্মল সেন এলেন খুলনাতে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এক সভায়। পরিচয় হলো। তখন আমাদের দুরন্ত সময়। সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং কাজে থাকবো এটাই ছিল স্বপ্ন। তরুণ বলে নির্মল সেন আমাদের অনেক প্রেরণা দিতেন। কথা বলতেন। সে সময়ে তিনি শ্রমিক আন্দোলনের সাথেও যুক্ত। শ্রমিক কল্যানের সাথে জড়িত সরকারি কর্মকর্তা আলী রেজা হায়দার খুলনার বিভিন্ন শ্রমিক প্রশিক্ষণে আমাদের যুক্ত করলেন। আলী রেজা হায়দার এবং নির্মল সেন ছিলেন একই ভাবধারার মানুষ। সেখান থেকেই গড়ে ওঠে সম্পর্ক। নির্মল সেন সবসমযই চাইতেন আমি যেন তার রাজনৈতিক দলে যোগ দেই। কিন্তু আমার তো পথ ভিন্ন। রাজনৈতিক ভিন্ন ধারা থাকলেও তিনি আমাকে তার স্নেহ থেকে কখনো বঞ্চিত করেন নাই।
১৯৮০ সালে খুলনায় ২১ ফেব্রুয়ারীর দিন ছাত্র শিবিরের আক্রমণে আমি আহত হই। হাসপাতালে যেতে হয়। খবর পেয়ে নির্মল সেন তার প্রতিনিধি হিসেবে হারুণ ভাইকে পাঠান আমাকে দেখতে।
নির্মল সেন চলে গেলেন-- আমি কখনোই তার কথা ভুলতে পারবো না। তিনি একজন বড় সাংবাদিক, সমাজ সংস্কারক ছিলেন, কিন্তু আমার কাছে তিনি আন্তরিকতভাবেই নির্মল দা।
নির্মল দা আপনাকে লাল সালাম।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন