somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরাই একদিন মেধাবী হবেন

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এরাই একদিন মেধাবী হবেন
৫ বিষয়ে ফেল করে দ্বিতীয় বর্ষে যাওয়ার আন্দোলন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তারা চাইছেন ৫ এক বিষয়ে পাশ করলেও যাতে দ্বিতীয় বর্ষে যাওয়া যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই অদ্ভুত নিয়ম চালু ছিল আগে থেকেই আর এ কারণে গত কয়েক বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নেমে গেছে। বছরের পর বছর ক্লাসে অনুপস্থিতি অতঃপর রাজনৈতিক বা অন্য বিবেচনায় ফরম পূরণের সুযোগ এবং পরীক্ষার হলে নকল বা দেখাদেখি করে পরীক্ষায় পাস- টিউটরিয়াল বা ভাইবাতে অতিরিক্ত নম্বর আদায় এর মাধ্যমে তৈরি হচ্ছেন আমাদের ভবিষ্যত।
দোষটা এদের যতটা তার চেয়ে বেশি কর্তৃপক্ষের। গণহারে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্স প্রদান- কার্যকর মনিটরিং ব্যবস্থার অনুপস্থিতিতে এই অনার্স কোর্স চালু করা হয়েছে কলেজের জন্য ব্যবসা। প্রথম বছর অধিভূক্তির জন্য যে সংখ্যক শিক্ষক প্রয়োজন সেটি কোনো ভাবে দেখিয়ে তার পর শিক্ষক ছাড়াই চলে অনার্স কোর্স। অধিকাংশ ক্ষেত্রে ১০০ ভর্তি হলে ক্লাস করে ৩০/৪০ জন। প্রথম বছর এর পর ২য় বষে এই উপস্থিতি ১০/২০ শতাংশে নেমে আসে। ৩য় আর ৪র্থ বর্ষে কখন ক্লাস হয় আর কখন পরীক্ষা হয় তাও বোঝা যায় না।
আমি ব্যক্তিগতভাবে জানি ঢাকা শহরের অনেক নামকরা কলেজের ছাত্ররা পরীক্ষার হলে কি করেন। আসন পরিকল্পনা বাদ। যেখানে খুশী সেখানে বসে পরীক্সা দেওয়া- আরেকজনের খাতা দেখা এগুলো অধিকারের মতো।
এমনিভাবে ক্লাস করে, এমনিভাবে পরীক্সা দিয়ে, ৫ বিষয়ে ফেল করে তাদের ২য় বর্ষে উন্নীত করার আন্দোলন করা হবে এবং বিশ্ববিদ্যালয় চাপের মুখে তা দিয়েও দেবেন। আর এই পন্থায় পাশ করে আমাদের শিক্ষার্থীরা একদিন নিজেদের মেধাবী বলে দাবী করবেন আর আমাদের অবশ্য সেই তালে বাতাস দিতে হবে।
প্রকৃত অর্থে যারা পরিশ্রম করে জ্ঞান অর্জন করে তাদের শ্রমটিও এখানে ব্যর্থ হয়। তারা যখন চোখের সামনে অন্যের এমস আচরণ দেখে তখন তারাও কি সুযোগটি নেওয়ার চেষ্টা করবেন না? বলতে পারেন জতীয় বিশ্ববিদ্যালয়েই এমন হয়। অন্য কোথায় কি হয় তা তারাই বলতে পারেন- তবে শুদ্ধতার সংকট সর্বত্রই বিদ্যমান। আর একারণে পত্রিকার পাতায় দেখতে পাই বিভিন্ন বিভাগের ফলাফল দূর্নীতির কথা।
সাধারণভাবে সবচেয়ে গরীব ও মাঝারী মানের শিক্ষার্থীরাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানটি এখনো প্রশ্নবিদ্ধ। আসলে এই প্রতিষ্ঠানে রাজনীতি ঢুকে একাডেমিক পরিবেশটিই নষ্ট করেছে। তাছাড়া কর্তা ব্যক্তিরা এখানে আসা যাওয়া করেছেন বটে কিন্তু কমিটমেন্ট ছিল এর প্রমাণ আদৌ দৃশ্যমান হয় নি। আর এভাবেই চলছে সবচেয়ে বেশি সংখ্যক মেধাবী তৈরির প্রক্রিয়া।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৫
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×