somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষি খামার কেন ব্যর্থ হয়?

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষি খামার কেন ব্যর্থ হয়?
কৃষি ব্যবসায় বা খামার পরিচালনা আসলেই একটি লাভজনক কার্যক্রম। তারপরও দেখা যায় কেউ কেউ সফলতা পাচ্ছেন আবার কারো কারো সফলতা আসছে না। আসলে- ব্যবস্থাপনার সীমাবদ্ধতাই খামার ব্যর্থতার প্রধান কারণ।
আমাদের দেশে যারা পূঁজি বিনিয়োগ করে খামার করেন তাঁরা অনেক সময়ই খামারের মিশ্রণটি সঠিকভাবে করতে পারেন না। কতটুকু জমিতে কিসের খামার হচ্ছে এবং সেখানে কতজন লোক কাজ করতে পারে এ নিয়ে কোনো বৈজ্ঞানিক তথ্য নেই। শিল্প ক্ষেত্রে যেমন একটি মেশিনে কয়জন ব্যক্তি কাজ করবে সেটা সুনির্দিষ্টভাবে বলা যায়- কিন্তু একটি ৫ একরের মাছের খামারে কয়জন লোক লাগবে- সেটা সুনির্দিষ্ট ভাবে বলা যায় না। যে কারণে উদ্যোক্তা সঠিক পরিকল্পনাটিই করতে পারেন না।
আবার খামার পরিচালনা করতে হলে কতকগুলো স্ট্রাটেজিক নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করতে হয়। উদ্যোক্তা যদি নিজে খামারে অবস্থান না করেন তাহলে এই স্ট্রাটেজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন না। গরুর খবার, মাছের খাবার, বা জমির খাদ্য চুরি হলে কেউ অভিযোগ করবে না- কিন্তু নির্দিষ্ট সময় শেষে দেখা যাবে কাঙ্খিত ফল আসছে না। তখন কিন্তু আসলেই অনেক দেরি হয়ে গেছে।
প্রতিদিন যত খামার জন্ম হয়- সমসংখ্যক খামার কিন্তু বন্ধ হয়ে যায়। জন্ম মৃত্যুর রেকর্ড না থাকার কারণে সঠিক হিসাবটি কারো কাছে নেই।
তবে কৃষি খামারের ক্ষেত্রে প্রয়োজনীয় গবেষণা না থাকায় ব্যবসায়ের ক্ষেত্রে তেমন উপাত্ত পাওয়া যায় না। কৃষিবিদরা উৎপাদনের দৃষ্টিতে খামার বা প্রকল্প রচনা করেন, আর ব্যবসায়ীরা দেখেন বিনিয়োগ ও মুনাফার দৃষ্টিতে। একটি কারিগরী বিষয় হিসেবে এই দুয়ের সমন্বয়টা খুব জরুরি। যেটা অধিকাংশ খামারী করতে পারেন না। যারা পারেন না তারাই ব্যর্থ হন। যারা পারেন- তারাই হয়ে ওঠেন সফল উদ্যোক্তা।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×